হোয়াইট হাউসে বসবেন ওবামা-ডিক্যাপ্রিও

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৩১আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ১৮:০৯

ওবামা ও ডিক্যাপ্রিও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করবেন।
আগামী ৩ অক্টোবর ‘হোয়াইট এসএক্সএসএল’ উৎসবের সময় এ আলোচনা হবে।শুধু তাই নয়। থাকছে সিনেমাও। এ উৎসবে জলবায়ু নিয়ে ডিক্যাপ্রিওর নতুন তথ্যচিত্র ‘বিফোর দ্য ফ্লাড’ প্রদর্শিত হবে।
হোয়াইট হাউসে উৎসবের উদ্বোধনীর দিন ওবামা, ডিক্যাপ্রিও জলবায়ু পরিবর্তন নিয়ে বিজ্ঞানি ড. ক্যাথেরিন হেইহোর সঙ্গে আলোচনা করবেন। এরপর উপস্থিতরা ‘বিফোর দ্য ফ্লাড’ তথ্যচিত্রটি দেখবেন।
পরিবেশবাদী হিসেবে পরিচিত ডিক্যাপ্রিও জলবায়ুর জন্য জাতিসংঘের শান্তিদূত। এর আগে নেপালের বাঘ রক্ষায় ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ডের মাধ্যমে নেপালের ৩০ লাখ ডলার দান করেন।
সূত্র: হলিউড রিপোর্টার।

/এএ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প