জোলি ‘মানসিক রোগী’!

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০১৬, ১৪:০০আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ১৭:২৯

চেলসি হ্যান্ডলার ও জোলি হলিউড অভিনেতা ব্র্যাড পিট ও অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির বিবাহ বিচ্ছেদে নিজেকে টেনে আনলেন কৌতুক অভিনেত্রী চেলসি হ্যান্ডলার। তিনি জোলিকে মানসিক রোগী হিসেবে আখ্যায়িত করেছেন।
ব্র্যাড পিটের সাবেক স্ত্রী জেনিফার অ্যানিস্টনের ঘনিষ্ঠ বন্ধু বলে পরিচিত চেলসি। ব্র্যাডের মারিজুয়ানা সেবন করার গুজবের সূত্র ধরে চেলসি বলেন, `অনেক গুজব শোনা যাচ্ছে। ব্র্যাড নাকি মদ্যপান ও গাঁজা সেবন করছেন। আমার খুব জানতে ইচ্ছে করে, কেন তাকে নিজের চিকিৎসা নিজেকে করতে হচ্ছে!’
নেটফ্লিক্স শো চেলসি তে তিনি আরও বলেন, ‘ঘরের মধ্যে ৮৫টি শিশুর ১৫টি ভাষায় কথা বলা, একটি বাসায় বন্দি না থেকে লেক কোমোতে জর্জ ক্লুনি ও ম্যাট ডেমনের সঙ্গে গত ১২ বছর কাটাতে পারতেন ব্র্যাড।’
এরপর চেলসি যুক্ত করেন, ‘কারণ তিনি (ব্র্যাড) বিয়ে করেছেন মানসিক রোগীকে’।
জোলিকে এর আগেও আক্রমণ করেছেন চেলসি। ২০১০ সালে ‘সংসার নষ্টকারী’, ২০১৩-তে ‘শয়তান’ বলে আখ্যায়িত করেছিলেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

/এএ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প