‘ফোর্স- টু’ ছবিতে আগের চেয়ে আরও বেশি অদম্য রূপ নিয়ে ফিরছেন জন আব্রাহাম। লম্বা ও সুদর্শন এ তারকা এরইমধ্যে টুইটারে ছবির ফার্স্ট লুক পোস্টার পোস্ট করেছেন।
টুইটারে নিজের চরিত্রের নাম এসিপি ইয়াশবর্ধন উল্লেখ করে আব্রাহাম লিখেছেন, তিনি অদম্য। তিনি দৃঢ়। ফোর্সের চেয়ে দ্বিগুণ অ্যাকশন নিয়ে ফিরেছেন তিনি! ‘ফোর্স- টু’ ছবির এসিপি ইয়াশবর্ধন এভাবেই হাজির হচ্ছেন।
‘ফোর্স-টু’ ছবিতে জন আব্রাহামের বিপরীতে অভিনয় করছেন সোনাক্ষী সিনহা।
২০১১ সালে মুক্তি পায় অ্যাকশন থ্রিলার ছবি ‘ফোর্স’। তারই সিক্যুয়াল ‘ফোর্স- টু’। ফোর্সের প্রথম কিস্তিতেও দেখা গিয়েছিল জন আব্রাহামকে।
তবে আব্রাহামের টুইট বলে দিচ্ছে- এবার তিনি দ্বিগুণ অ্যাকশন নিয়েই হাজির হচ্ছেন।
সূত্র: জি নিউজ
/এফইউ/এমএম/



