সালমা সুলতানা আর নেই

বিনোদন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০১৬, ২২:০৬আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৬, ০২:২৫

সালমা সুলতানার সঙ্গে মেয়ে আলিফ ৭০-৮০ দশকের নন্দিত নজরুলসংগীতশিল্পী সালমা সুলতানা আর নেই (ইন্না লিল্লাহে...রাজিউন)। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মিরপুর কিডনি ফাউন্ডেশন হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শিল্পীর ছোট ভাই সংগীত পরিচালক শওকত আলী ইমন বাংলা ট্রিবিউনকে খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রায় ছয় মাস ধরেই তিনি কিডনি জনিত রোগে ভুগছিলেন।

ইমন বলেন, ‘আপা অনেকদিন ধরে কষ্ট পাচ্ছিলেন। প্রায় ২১ বছর আগে তার কিডনি ট্র্যান্সপ্লান্ট করা হয়েছে। মূলত সেই সমস্যাটি গত ছয় মাস ধরে প্রকট আকার ধারণ করে। আমি সবার কাছে উনার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া চাইছি।’

এদিকে সালমা সুলতানার একমাত্র সন্তান কণ্ঠশিল্পী আলিফ আলাউদ্দিন জানান, কাল শুক্রবার জুমার নামাজের পর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে বনানী গোরস্থানে শিল্পীকে দাফন করা হবে।

প্রসঙ্গত, সালমা সুলতানা সংগীত পরিচালক আলাউদ্দিন আলীর প্রথম স্ত্রী এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী আবিদা সুলতানার ছোট বোন।

/এমএম/আপ-এনএস/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প