আগামী বসন্তে লিও-নিনার বিয়ে!

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৪০আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৫৬

সমুদ্রস্নানে লিও-নিনা। প্রেমিকা নিনা আগডালের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরিকল্পনা করছেন হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও। এবং সেটি আসছে বসন্তেই ঘটতে যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এমন খবরই জানিয়েছে বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম এইচ শোবিজ ডট কম।

এইচ শোবিজকে ওই সূত্র জানিয়েছে, ‘বেশ কয়েকজন নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর পর শেষ পর্যন্ত মডেল নিনাকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন তিনি। আসছে বছরের প্রথম দিকে অর্থাৎ আগামী বসন্তে গোপনেই বিয়ের কাজটি সারতে চান লিও-নিনা।’

ওই সূত্র আরও বলে, ‘বাগদানের ব্যাপারেও আগ্রহী নন নিনা। সেন্ট বার্ট কিংবা এর আশেপাশের কোনও নির্জন দ্বীপে বিয়ের কাজটি সারবেন তারা। লিওনার্দো চান বিয়ের অনুষ্ঠানটি যতটাসম্ভব পরিবেশবান্ধব রাখতে।’

বিয়ের বেশিরভাগ পরিকল্পনাই নাকি লিওনার্দো করছেন। তবে নিনার পছন্দকে মাথায় রেখেই সব করা হচ্ছে।

৪১ বছরের লিওনার্দো এর আগে গিসেলে বুন্দসেন, বার রেফায়েলি, ব্লেক লাইভলি এবং মিরান্ডা কেরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। তবে শেষ পর্যন্ত কোনওটিই বিয়ে পর্যন্ত গড়ায়নি।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

/এফইউ/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প