পাকিস্তানিদের রোষানলে আদনান সামি

বাংলা ট্রিবিউন ডেস্ক
০১ অক্টোবর ২০১৬, ১৭:৩৫আপডেট : ০১ অক্টোবর ২০১৬, ১৮:১৮

আদনান সামি। পাকিস্তানি জঙ্গি ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ভারতীয় সেনাবাহিনীর পরিচালিত ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এর প্রশংসা করেছেন পাকিস্তানি বংশোদ্ভূত গায়ক আদনান সানি। ১ জানুয়ারি ২০১৬ থেকে ভারতীয় নাগরিক হয়েছেন ভূবনখ্যাত এই সংগীতশিল্পী।

উল্লেখ্য, ভারতীয় সেনাবাহিনীর দাবি অনুযায়ী বুধবার রাতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতের সেনারা সন্ত্রাসী ঘাঁটিগুলোতে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালিয়েছে। ওই অভিযানে ৯ পাকিস্তানি সেনা ও ৩৫ থেকে ৪০ জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করা হয়। ঘটনার পর থেকে দুই সেনা সদস্য নিহত হওয়ার খবর নিশ্চিত করে পাকিস্তান দাবি করে আসছে এটি ‘সার্জিক্যাল স্ট্রাইক’ ছিল না, সীমান্ত সংঘর্ষ বা আন্তঃসীমান্ত গোলাগুলির ঘটনা ছিল। তবে আদনান সানি ভারতের দাবিকেই সত্য মানছেন। আর এতে পাকিস্তানিদের তোপের মুখে পড়েছেন এ গায়ক।

আদনানের টুইটার একাউন্টে গিয়ে দেখা যায়, ৩০ সেপ্টেম্বর, শুক্রবার টুইট করে প্রধানমন্ত্রী মোদিকে অভিনন্দন জানান তিনি। আদনান লেখেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন। আমাদের সেনারা সার্জিকাল স্ট্রাইকের মাধ্যমে জঙ্গিদের বিরুদ্ধে অসাধারণ সাফল্য পেয়েছেন।’

এই টুইটের পর পাকিস্তানিদের রোষানলে পড়েন তিনি। পরে আরেক টুইটে তিনি লেখেন, ‘আমার আগের টুইটটি পড়ে অনেক পাকিস্তানিই রেগে গেছেন। এই রাগ থেকেই স্পষ্ট বোঝা যায়, তারা নিজেরাই পাকিস্তান আর জঙ্গিদের এক করে দেখেন।’ সামির টুইট দুটি

নিয়ন্ত্রণরেখায় ভারতের দাবিকৃত ‘সার্জিক্যাল স্ট্রাইক’-নামের অভিযান-এর দুইদিন পর শনিবার ভোরবেলায় আজাদ কাশ্মিরে দুই দেশের মধ্যে আবারও গোলাগুলি হয়। অবশ্য এতে কারও হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, মানবিক কারণ দেখিয়ে ২০১৫ সালের ২৬ মে ভারতের নাগরিকত্ব চেয়ে আবেদন করেন সামি। ভারত সরকারে তা গৃহীত হয়। এর পর থেকে এ গায়ক ভারতেই বসবাস করছেন।

/বিএ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প