চোর এবং লেখকের গল্প

বিনোদন রিপোর্ট
০৫ অক্টোবর ২০১৬, ১২:৪৪আপডেট : ০৫ অক্টোবর ২০১৬, ১৩:০৩

চোর চরিত্রে শতাব্দী ওয়াদুদ। এক লেখকের বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়েন রশীদ। এরপর লেখক টাকার বিনিময়ে রশীদের কাছে তার জীবনের গল্প শুনতে চান।
রশীদ সারারাত তার জীবনের চড়াই-উৎরাই আর একটা ছোট্ট সুখী পরিবার থেকে চোর হয়ে ওঠার গল্প শোনান লেখককে।
নিজের ছেলেবেলা, পাচারকারীদের হাতে ছোট বোনটার হারিয়ে যাওয়া, ময়না নামের একমাত্র কণ্যার মৃত্যুর কারণ- সবকিছুই বলেন রশীদ। তার জীবনের ছোট ছোট গল্পগুলো শুনে লেখক অবাক এবং ব্যথিত হন।
এমন গল্প নিয়ে নির্মিত হলো টেলিফিল্ম ‘নিশিপুত্র’। যা কাল, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে বলে জানিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ।
ইকবাল হোসাইনের রচনায় এটি পরিচালনা করেছেন ফরিদ উদ্দিন মোহাম্মদ। এতে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, মৌটুসী বিশ্বাস, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প