‘ওয়ানওয়ে’ এখন ‌‘এক রাস্তা’

বিনোদন রিপোর্ট
১১ অক্টোবর ২০১৬, ১৭:২৬আপডেট : ১১ অক্টোবর ২০১৬, ১৭:৩৬

সংবাদ সম্মেলনে বাপ্পি, ববি ও মিলন। পরিকল্পনা, শুটিং এবং প্রচারণার শেষ অবধি নাম ছিল ‘ওয়ানওয়ে’। সব শেষে মুক্তির আগে সেটা হয়ে গেল ‘এক রাস্তা’।

বাপ্পি, ববি ও মিলনের নতুন এ ছবিটি এভাবেই মুক্তি পাবে বলে জানালেন এর পরিচালক।  
আগামী ২১ অক্টোবর সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে ইফতেখার চৌধুরী পরিচালিত ‌‘এক রাস্তা' ছবিটি। তবে ছবির অভিনেতা বাপ্পি জানালেন, এর পোস্টারে পাশাপাশি দুটি নামই থাকবে।
তিনি বলেন, ‘এর কারণ হচ্ছে দর্শকরা এ নামেই ছবিটি সম্পর্কে এতদিন জেনেছেন। তাদের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছে তা আমরা পূরণ করতে চাই। নাম আলাদা হলে, কিছু সমস্যা থেকে যায়। আর ইংরেজি নামে সেন্সর বোর্ডে আপত্তি থাকায় শেষ পর্যায়ে এসে নামটি পরিবর্তন করেছেন পরিচালক।’
এদিকে ছবিটি মুক্তি উপলক্ষে সোমবার (১০ অক্টোবর) রাজধানীর একটি কনভেনশন সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত হন ছবির নায়িকা ববি, নায়ক বাপ্পি, অভিনেতা মিলন, শিমুল খান, পরিচালক ইফতেখার চৌধুরীসহ সংশ্লিষ্ট অনেকে। তারা সবাই ছবিটির জন্য শুভকামনা চেয়েছেন সাংবাদিকদের মাধ্যমে সবার কাছে।
/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান