এক অভিনেত্রীর সংগ্রামের গল্প

বিনোদন রিপোর্ট
১৩ অক্টোবর ২০১৬, ১৬:০৩আপডেট : ১৩ অক্টোবর ২০১৬, ১৯:০৮

নাটকের দৃশ্যে নাঈম ও শিমু। তারা একজন জনপ্রিয় অভিনেত্রী। যাকে জীবন যুদ্ধে টিকে থাকার জন্য নিয়মিত সংগ্রাম করতে হচ্ছে। তারা’র সঙ্গে মামুনের প্রথম সাক্ষাৎ হয় একটি ধারাবাহিক নাটকের শুটিংয়ে।

এদিকে মামুন পেশায় একজন ফটোগ্রাফার। তার অবস্থাও অনেকটা তারা’র মতোই। শত প্রতিকূলতা, প্রতিবন্ধকতার মাঝেও এ দু’জনের প্রণয় ঘটে। প্রতিদিনের একঘেঁয়ে জীবনে রঙের ছোঁয়া লাগে।
হঠাৎ অভিনেত্রী তারা একটি বিশেষ পরিস্থিতির মুখোমুখি হন। তার সামনে দু’টি পথ খোলা, একদিকে মামুন অন্যদিকে কিছু বিশেষ দায়বদ্ধতা।
এমন গল্পে সাজানো হয়েছে একক নাটক ‘আর তারার গল্প’। এতে অভিনেত্রী চরিত্রে অভিনয় করেছেন সুমাইয়া শিমু এবং ফটোগ্রাফার চরিত্রে এফএস নাঈম। বিভিন্ন চরিত্রে আরও আছেন রোকেয়া প্রাচীসহ অনেকেই।  
এনটিভিতে শুক্রবার (১৪ অক্টোবর) রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে নাটকটি। এটি রচনা ও পরিচালনা করেছেন শিখর শাহনিয়াত।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প