ইউটিউবে শিপন-এ্যানির ‌‌‘এসোনা'

বিনোদন রিপোর্ট
১৪ অক্টোবর ২০১৬, ১৬:১১আপডেট : ১৪ অক্টোবর ২০১৬, ১৬:১৯

ভিডিওতে শিপন ও এ্যানি। ‘দেশা দ্যা লিডার’খ্যাত চিত্রনায়ক শিপন ও ছোট পর্দার জনপ্রিয় মডেল এ্যানি জুটি বেঁধেছেন। তবে সেটি সিনেমায় নয়, একটি মিউজিক ভিডিওতে।

‘এসোনা’ শিরোনামের এই ভিডিওটি জিসান মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে ১৩ অক্টোবর। আর গানটি গেয়েছেন ন্যানসি ও নতুন কণ্ঠশিল্পী মিজান। জিয়াউদ্দিন আলমের কথায় গানটির সুর-সংগীত করেছেন রেজয়ান শেখ। আর গানটির ভিডিও নির্মাণ করেছেন গীতিকার নিজেই।
শিপন বলেন, ‘আমাদের নিয়ে আলম ভাই অনেক সুন্দর একটি ভিডিও নির্মাণ করেছেন। লোকেশনটা সুন্দর, গানটির সঙ্গে দারুণ মানিয়েছে সব। ভিডিওটি প্রকাশের পর থেকে প্রচুর ফোন পাচ্ছি।’

এদিকে গানের আরেক মডেল এ্যানি বলেন, ‘শিপনের সঙ্গে এবারই প্রথম কাজ করলাম। এটি আমার দ্বিতীয় মিউজিক ভিডিও। সবাই অনেক প্রসংশা করছে ভিডিওটি দেখে। অনেক নতুন কাজের অফারও আসছে।’
গানটির ভিডিও লিংক:

/এমএম/

সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প