ফের আলোচনায় ঐশ্বরিয়া-রণবীর

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৫ অক্টোবর ২০১৬, ১৪:৫৩আপডেট : ১৫ অক্টোবর ২০১৬, ১৪:৫৫

ফের আলোচনায় ঐশ্বরিয়া-রণবীর। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির ট্রেইলারে বলিউড তারকা ঐশ্বরিয়া আর রণবীরের সমীকরণটা দেখে মুগ্ধ হয়েছিলেন ভক্তরা। পর্দায় দু’জনের রোমান্টিকতা নিয়েও সমালোচনা কম হয়নি।

এবার এ দুই তারকার অন্য একটি ছবি ইন্টারনেটে বেশ ঘুরপাক খাচ্ছে। ছবিতে দেখা যাচ্ছে, রণবীর বসে আছেন সোফায় আর তার কোলে মাথা দিয়ে একই সোফায় শুয়ে আছেন ঐশ্বরিয়া। দুজনই পোজ দিয়েছেন ফটোশ্যুটের জন্য।

ইন্টারনেটে ভাইরাল হয়ে পড়া এ ছবিটি সর্বপ্রথম রণবীর কাপুরের ফ্যান পেইজে দেখা যায়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, সম্প্রতি একটি ম্যাগাজিনের জন্য ছবি তুলেছেন তারা। এ ধরনের আরও ছবি সামনে দেখা যেতে পারে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, ছবিতে ঐশ্বরিয়া নিজেকে বেশ আবেদনময়ী করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন যা আগে কখনও দেখা যায়নি তাকে। আর তাতে ধারণা করা হচ্ছে, ছবির সব রকমের চরিত্রের সঙ্গে নিজেকে পুরোপুরি মানানসই করে তোলার চেষ্টা চালাচ্ছেন অ্যাশ।

ট্রেইলার:

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

/এফইউ/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প