পাঁচ ‘ছন্নছাড়া’র ধারাবাহিক গল্প

বিনোদন রিপোর্ট
১৭ অক্টোবর ২০১৬, ০০:০২আপডেট : ১৭ অক্টোবর ২০১৬, ০০:০২

বাংলাভিশনে পাঁচ ‘ছন্নছাড়া’র গল্প। নীল নামে এক ছেলে ঢাকায় আসে। সে স্ট্রাগল করছে কাজ পাওয়ার জন্য। অবশেষে রিচি সোলায়মানের অফিসে চাকরি নেয় সে। কিন্তু নীল কোনও বেতন পায় না।

এক সন্ধ্যায় বাসায় ফিরে বিশ্রাম নেওয়ার সময় তার কল্পনায় আসে একটি মেয়ে। যার নাম ফারহানা মিলি।

শুধু নীল নয়, এমন আরও পাঁচজন ছেলে-মেয়ের জীবনের গল্প উঠে আসবে একই নাটকে। তাদের চাওয়া-পাওয়ার গল্প নিয়ে এগিয়ে যাবে নতুন ধারাবাহিক ‘ছন্নছাড়া’র গল্প।
এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, রহমত আলী, রিচি সোলায়মান, নাঈম, ফারহানা মিলি, মৌসুমী হামিদ, তানিয়া হোসাইন, নাদিয়া মীম, টয়া, তৌসিফ, রজত প্রমুখ।  
১৮ অক্টোবর থেকে বাংলাভিশনের নিজস্ব প্রযোজনায় শুরু হচ্ছে নাটকটি। মাসুম রেজার রচনা ও রাজিবুল ইসলাম রাজিবের পরিচালনায় এটি বাংলাভিশনে প্রচার হবে প্রতি সপ্তাহে মঙ্গল ও বুধবার রাত ৮টা ১৫মিনিটে।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প