আনুশকাকে ‘খোঁচা’ মারলেন শাহরুখ!

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৬ অক্টোবর ২০১৬, ১৫:১৫আপডেট : ১৬ অক্টোবর ২০১৬, ২০:৩৮

আনুশকাকে ‘খোঁচা’ মারলেন শাহরুখ! শত ব্যস্ততার মাঝেও ভক্তদের সঙ্গে সংযুক্ত থাকতে ভুলেন না বলিউড সুপারস্টার শাহরুখ খান। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট ও ছবি দিয়ে নিজের কাজের সর্বশেষ তথ্য ভক্তদের জানাতে থাকেন তিনি। ইমতিয়াজ আলির পরিচালনায় ‘দ্য রিং’ ছবির শুটিংয়ের জন্য এখন হাঙ্গেরির বুদাপেস্টে অবস্থান করছেন শাহরুখ। যথানিয়মে সেখান থেকেই তথ্য জানিয়ে যাচ্ছেন কিং খান। সম্প্রতি ভক্তদের সঙ্গে টুইটারে আলাপচারিতায় এসে খবরের শিরোনামও হয়েছিলেন তিনি।

এবার টুইটারে তার পোস্ট করা আরেকটি ছবি বেশ আলোচনায় এসেছে। বোঝাই যাচ্ছে, ‘দ্য রিং’ ছবির শ্যুটিং সেটেও মজার কমতি হচ্ছে না। পোস্ট করা ছবিটিতে দেখা গেছে দুটি ছোট মেয়ে শিশুর সঙ্গে পোজ দিয়েছেন শাহরুখ। আর একই ছবিতে পেছন থেকে বাঁকা চোখে চেয়ে আছেন আনুশকা। 

ছবিটি শেয়ার করতে গিয়ে আরেকটু মজা করে শাহরুখ লিখেছেন, ‘বিদেশি লেডি বাচ্চাদের সঙ্গে দেশি বন্ধন। বুদাপেস্টের চমৎকার প্রডাকশন টিমের বাচ্চা এরা। আনুশকা শর্মা বোধহয় ব্যাপারটা মানতে পারছে না!’

‘রাব নে বানা দি জোড়ি’ ও ‘জাব তাক হ্যায় জান’-এর পর একসঙ্গে তৃতীয়বারের মতো ‘দ্য রিং’ ছবিতে কাজ করছেন বলিউড তারকা শাহরুখ খান ও আনুশকা শর্মা। ২০১৭ সালের ডিসেম্বরে চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এ বছর কিং খানের দুটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। সেগুলো হলো, ‘ডিয়ার জিন্দেগি’ এবং ‘রাঈস’। আর সহ-অভিনেত্রী আনুশকা আসন্ন ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-ছবির প্রচার কাজ নিয়েও ব্যস্ত রয়েছেন এখন। যদিও পাকিস্তানী অভিনেতা ফাওয়াদকে ঘিরে এই ছবিটি মুক্তির বিষয়ে নিষেধাজ্ঞা জারি হয়েছে ভারতে।  

সূত্র: ইন্ডিযান এক্সপ্রেস

/এফইউ/এমএম/

সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প