‘ও রাসেল’

গানের মডেল ফজলুর রহমান বাবু

বিনোদন রিপোর্ট
১৭ অক্টোবর ২০১৬, ১৬:৫৩আপডেট : ১৭ অক্টোবর ২০১৬, ১৭:৪৯

মিউজিক ভিডিওর কাজের ফাঁকে শিল্পীরা। মঙ্গলবার (১৮ অক্টোবর) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন।
এই বিশেষ দিন উপলক্ষে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি প্রকাশ করেছে গান ‘ও রাসেল’র ভিডিও। আর এতে শিশুশিল্পীর সঙ্গে মডেল হয়েছেন অভিনেতা ফজলুর রহমান বাবু।
‘ও রাসেল ও রাসেল তুমি আমাদের প্রিয় ভাই’- এমন কথার গানটি লিখেছেন ও সুর করেছেন চয়ন ইসলাম। সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। গেয়েছে শিশুশিল্পী প্রেম ইসলাম।
গল্পনির্ভর এ মিউজিক ভিডিওতে মডেল হিসেবে আরও আছেন অভিনেতা আরমান পারভেজ মুরাদ ও শিল্পী প্রেম ইসলাম। ভিডিওটি নির্দেশনা দিয়েছেন আবু তৌহিদ হীরন।
প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী জানান, শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে সোমবার (আজ) বিকালে গানটির ভিডিও ইউটিউবে প্রকাশ করা হয়েছে।

ভিডিওটি দেখতে ক্লিক করুন: 

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প