পুরনো বিয়ের নতুন খবর!

বিনোদন রিপোর্ট
১৮ অক্টোবর ২০১৬, ১৪:৪৩আপডেট : ১৮ অক্টোবর ২০১৬, ১৯:৪৩

পিয়াসা ও সাফাত। বিয়ে বন্ধনে আবদ্ধ হলেন এশিয়ান টিভির সাবেক পরিচালক, মডেল ফারিয়া পিয়াসা। মিডিয়ায় এমন গুঞ্জন অনেক পুরনো। যদিও বিষয়টি স্বীকার করেননি এতদিন। উল্টো বলেছেন, এইসব মিডিয়ার সৃষ্টি!

তবে সেই খবর যখন মিডিয়ায় মাটি চাপা পড়লো তখন পিয়াসা নিজেই আবার খুঁড়ে বের করলেন। নিজ থেকেই খবর পাঠালেন, তিনি সত্যি সত্যি বিয়ে করেছেন! তাও প্রায় বছর দুই আগে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুর নাগাদ পিয়াসা জানান, ২০১৫ সালের ১ জানুয়ারি তিনি বিয়ে বন্ধনে আবদ্ধ হন ব্যবসায়ী শাফাত আহমেদের সঙ্গে। তারও আগে দু’জনার মধ্যে প্রেম ছিল লম্বা সময়ের।     

পিয়াসা বলেন, ‘আমরা প্রেম করেই বিয়ে করেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। বর্তমানে সংসার নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছি। পারিবারিক কারণেই খবরটি এতদিন জানানো হয়নি।’

প্রসঙ্গত, এনটিভির রিয়েলিটি শো ‘সুপার হিরো সুপার হিরোইন’-এর অন্যতম প্রতিযোগী ছিলেন ফারিয়া পিয়াসা। মডেলিং-অভিনয়ে ভালো করার সম্ভাবনা থাকলেও এখানে খুব একটা সময় ব্যয় করেননি তিনি। তবে লম্বা সময় তিনি কাজ করেছেন এশিয়ান টেলিভিশনের পরিচালক এবং প্রিভিউ কমিটির প্রধান হিসেবে।

/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প