তিন চরিত্র সাত সংলাপে পুরো নাটক!

বিনোদন রিপোর্ট
১৮ অক্টোবর ২০১৬, ১৮:২৩আপডেট : ১৯ অক্টোবর ২০১৬, ১৪:৫৮

‘ঈর্ষা’র তিন চরিত্র: রামিজ রাজু, নূনা আফরোজ ও অনন্ত হিরা। ২১ অক্টোবর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে ‘গঙ্গা-যমুনা নাট্যোৎসব ২০১৬’-এর উদ্বোধন হচ্ছে। এদিন সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে প্রাঙ্গণেমোর নাট্যদলের ৮ম প্রযোজনা ‘ঈর্ষা’।

সব্যসাচী সাহিত্যিক সৈয়দ শামসুল হকের নিরীক্ষাধর্মী কাব্যনাটক এটি। নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা। এতে অভিনয় করেছেন নূনা আফরোজ, রামিজ রাজু ও অনন্ত হিরা।
অনন্ত হিরা জানান, পুরো নাটকটিতে সংলাপ মাত্র ৭টি এবং চরিত্র ৩টি। এতে সবচেয়ে বড় সংলাপের ব্যাপ্তি ৩৬ মিনিট এবং ছোট সংলাপটি ১৬ মিনিট ব্যপ্তিকালের। এ রকম কাঠামোতে নাটক লেখার নিরীক্ষা এর পূর্বে বাংলা ভাষায় হয়নি এই কথাটি সন্দেহাতীতভাবেই বলা যায়।
ঐ দিন নাটক শুরুর আগে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে নিয়ে ‘প্রাঙ্গণেমোর’ নাট্যদল নির্মিত বিশেষ তথ্যচিত্র প্রদর্শন করা হবে। ‘মোহরঝরা সোনার কলমওয়ালা একজন’ শিরোনামের এ তথ্যচিত্র প্রদর্শনীর উদ্বোধন করবেন সৈয়দ শামসুল হকের সহধর্মনী লেখিকা সৈয়দ আনোয়ারা হক এবং তার পুত্র দ্বিতীয় সৈয়দ হক।

তথ্যচিত্রে তুলে ধরা হয়েছে সৈয়দ শামসুল হকের সাক্ষাৎকারের পাশাপাশি তার সাহিত্যকর্ম ও ব্যক্তিজীবন।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প