ক্ষমা চাইলেন প্রিয়াঙ্কা

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৮ অক্টোবর ২০১৬, ১৮:১৪আপডেট : ১৮ অক্টোবর ২০১৬, ২২:১৪

কাভারের সে প্রচ্ছদটি ক্ষমাই চাইলেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। ভ্রমণবিষয়ক ম্যাগাজিন ‘কোন্ডে ন্যাস্ট ট্রাভেলার’-এর কাভারের জন্য একটি ‘শরণার্থী বিদ্বেষী’ টি-শার্ট পরে ছবি তোলার জন্য ক্ষমা চেয়েছেন তিনি।
ট্রাভেলার ম্যাগাজিনের ওই কাভার ছবির জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সম্মুখীন হন এই বলিউড স্টার। এর পরই ওই ‘ভুলের’ জন্য ক্ষমা চাইলেন প্রিয়াঙ্কা।
ওই ‘শরণার্থী বিদ্বেষী’ টি-শার্টে লেখা ছিল, তিনি শরণার্থী, অভিবাসী বা বহিরাগত কেউ নন। একজন অভিযাত্রী।
প্রিয়াঙ্কা ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে বলেন, “যদি কারও অনুভূতিতে আঘাত লেগে থাকে, তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। আমি এমন লেবেল এঁটে দেওয়ার বিরোধী। আমি এমন লেবেল দ্বারা ভয়াবহভাবে আক্রান্ত হয়েছি। অথচ ওই বার্তাটি ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। ম্যাগাজিনটির বার্তা ছিল, লেবেল লাগিয়ে ‘অহেতুক বিদেশি আতঙ্ক’ বা জেনোফোবিয়া যেন না ছড়ানো হয়।”
এক আনুষ্ঠানিক বিবৃতিতে ট্রাভেলার ম্যাগাজিনও ওই বার্তার ভুল ব্যাখ্যার অভিযোগ তুলেছে।
বিবৃতিতে বলা হয়, ‘আমরা, কোন্ডে ন্যাস্ট ট্রাভেলার সীমান্ত উন্মুক্ত করার পক্ষে, যেন কেউ বিশ্বকে উন্মোচন করতে পারেন, আর তাতে আমাদের মন ও চিন্তা উন্মুক্ত হয়। এ ছবিটিকে আমাদের ষষ্ঠ বার্ষিকীর সংখ্যায় কাভার করা হয়েছে। আর বিশেষ সুবিধা পাওয়া বা ফ্যাশনের জন্য এমনটা করা হয়নি।’
সূত্র: ইন্ডিয়া টুডে
/এসএ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প