চার বন্ধুর ‘অংশবিশেষ’

বিনোদন রিপোর্ট
১৯ অক্টোবর ২০১৬, ১২:৪৯আপডেট : ১৯ অক্টোবর ২০১৬, ১২:৫৩

দুই বন্ধু তৌসিফ ও শবনম ফারিয়া। রাফসান, পল্টন আর সাগর তিন বন্ধু। আবীর নামের তাদের আরও এক বন্ধু ছিলো, যে সব কাজের মধ্যমনি। সব সমস্যার সমাধান তার কাছে। এজন্য আবীরকে খুব ভালোবাসে সবাই।

ছাত্রাবস্থায় কাউকে কিছু না জানিয়ে ফারিয়া নামের এক মেয়েকে বিয়ে করে ফেলে রাফসান। এদিকে পরিবারের পক্ষ থেকে ফারিয়াকে বিয়ের জন্য চাপ দেওয়া হয়। এ নিয়ে রাফসান আর ফারিয়ার মধ্যে মতবিরোধ তৈরি হয়। অন্যদিকে, ভার্সিটির এক জুনিয়র মেয়ের প্রেমে পড়ে সাগর। কিন্তু নীলা নামের মেয়েটি পছন্দ করে পল্টনকে। এসব সমস্যার সমাধানে আবীরকে স্মরণ করে তারা।
কিন্তু আবীর গ্রামের বাড়ি চলে গেছে। অনেকদিন তার কোনও খোঁজ নেই। সবাই মিলে চলে যায় আবীরের বাড়ি। কিন্তু আবীরকে আর পায় না তারা- এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘অংশবিশেষ’।
শিশিরের রচনায় এটি পরিচালনা করেছেন জয়নাল আবেদীন শিশির ও ইফতেখার আবেদীন ওশীন। অভিনয় করেছেন তৌসিফ, শবনম ফারিয়া, জোভান প্রমুখ। কাল ২০ অক্টোবর, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে টেলিফিল্মটি।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প