ইউটিউবে ধ্রুবর ‘আদরে রাখিও বন্ধু’

বিনোদন রিপোর্ট
১৯ অক্টোবর ২০১৬, ১৩:৩৯আপডেট : ১৯ অক্টোবর ২০১৬, ১৩:৪৯

প্রকাশনা উৎসব মঞ্চে অতিথিরা। প্রকাশ পেয়েছে ধ্রুব গুহর নতুন গান ‘আদরে রাখিও বন্ধু’র মিউজিক ভিডিও। মঙ্গলবার (১৮ অক্টোবর) রাজধানীর একটি রেস্তোরাঁয় ভিডিওটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।

সেখানে শিল্পীকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সুরকার-সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল, শেখ সাদী খান এবং গীতিকার, হাসান মতিউর রহমান, কণ্ঠশিল্পী-সুরকার বেলাল খান প্রমুখ।
নতুন এই মিউজিক ভিডিও নিয়ে ধ্রুব গুহ বলেন, ‘এ আমার পরম সৌভাগ্য যে যখনই কোনও গান নিয়ে, গানের ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি শ্রোতারা সানন্দে তা গ্রহণ করেছেন। তাদের ভালোবাসার জন্যই আমি আজ গানকে নতুন করে ভালোবাসার স্বপ্ন দেখছি। আমার বিশ্বাস, আগের গানগুলোর মতো এটিও সবার মন ছুঁয়ে যাবে।’
ভিডিওটি এই লিংকে:

ধ্রুব আরও  জানালেন,  মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে সুনামগঞ্জ ও ঢাকার চমৎকার বিভিন্ন স্পটে। ভিডিও পরিচালনা করেছেন শুভব্রত সরকার।
প্রিন্স রুবেলের  কথা ও সুরে ফোকধর্মী এই গানটির সংগীত পরিচালনা করেছেন তরীক আল ইসলাম।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প