চোখের দিকে তাকাতে পারতেন না পিয়া

বিনোদন রিপোর্ট
১৯ অক্টোবর ২০১৬, ১৫:০৮আপডেট : ১৯ অক্টোবর ২০১৬, ১৬:৪৬

পিয়া ও জায়েদ খান। নতুন একটি মৌখিক চুক্তি হলো- আমরা চোখে চোখ রাখবো না। আমরা একে অপরের কপালের দিকে তাকিয়ে কথা বলবো!
পিয়া বিপাশা ও জায়েদ খানের এ অভিনব চুক্তি না করে উপায়ও ছিল না। কারণটা কী?
‘কারণ রোমান্টিক কিছু দৃশ্য আর আমার হাসির অভ্যাস! চোখে চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকলেই হাসি চলে আসতো।’ কথাটা বললেন পিয়া।
গত বছর পিয়া বিপাশা ও জায়েদ খান একসঙ্গে ‘মনের রাজা’ ছবির কাজ করেন। রকিবুল আলম পরিচালিত এ ছবির গানের দৃশ্যায়নের সময় এমন বিপত্তি বাধে। তাই বেশ কিছু আলাদা শটও খরচ করতে হয়।
তবে হাসি কিন্তু শেষ পর্যন্ত চালিয়েই গেছেন তারা! কিন্তু পিয়ার এই চোখ-সমস্যা শুধু কি জায়েদ খানের বেলাতেই? সেটি অবশ্য স্পষ্ট করেননি তিনি।
/এমআই/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প