দীপিকা-রণবীর সিংয়ে বিচ্ছেদ?

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ অক্টোবর ২০১৬, ১৪:২৫আপডেট : ১৯ অক্টোবর ২০১৬, ১৮:০৩

ভোগ পত্রিকায় রণবীর-দীপিকা সঞ্জয় লীলা বানসালির ‘গলিয়ো কি রাসলীলা রাম-লীলা’ ছবিতে কাজ করতে গিয়ে প্রথমবারের মতো রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের রোমাঞ্চের গুঞ্জনটি সামনে এসেছিল। এরপর বিভিন্ন জায়গায় বেশ কয়েকবারই এ জুটিকে একসঙ্গে দেখা গেছে।
যথারীতি বারবারই সংবাদজগত এ নিয়ে গুঞ্জনে একশেষ। বারবারই তাদের প্রেমকাহিনি সামনে এসেছে। এমনকি পারিবারিকভাবে তাদের একসঙ্গে ছুটি কাটাতে যাওয়া ও তাদের বিয়ে ঠিক হওয়ার কথাও শোনা যাচ্ছিল।
তবে এবার বোধহয় নতুন দিকে মোড় নিতে শুরু করেছে রণবীর-দীপিকার রোমাঞ্চ গুঞ্জন। রোমাঞ্চের বদলে এখন তাদের সম্পর্কের ভাঙনেরটাই বেশি ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। কেউ কেউ মনে করছেন, গত মাসে দীপিকার করা একটি মন্তব্যেই রয়েছে সে বিচ্ছেদের ইঙ্গিত।
দীপিকা এক সাক্ষাৎকারে বলেছিলেন, তার কারও সঙ্গে বাগদান হয়নি এবং বিয়ের জন্যও এখনও প্রস্তুত নন।
কেউ কেউ আবার ভাবছেন, সম্প্রতি রণবীরের কথাতেই তাদের বিচ্ছেদের ইঙ্গিত পাওয়া গেছে। ‘বেফিকর’ ছবির কাজ নিয়ে ব্যস্ত থাকা রণবীর সিং সম্প্রতি দাবি করেন, তিনি কারও সঙ্গে প্রেম করছেন বলে ভক্তরা যা ভাবছেন তা ঠিক নয়।
ছবিতে রণবীরের এমন খোলামেলা উপস্থিতিও নাকি দীপিকা অন্যভাবে নিয়েছেন!
এমন প্রেক্ষাপটে দীপিকা-রণবীরকে নিয়ে নানা উদ্বেগই মাথায় খেলছে ভক্তদের। তবে অনেক গুজবের মতোই দীপিকা-রণবীরের সম্পর্কচ্ছেদের খবরটিও হয়তো গুজব হিসেবেই হাওয়ায় মিলিয়ে যাবে বলে আশায় বুক বেঁধেছেন কেউ কেউ। সূত্র: ভোগ

 /এফইউ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প