মাহফুজ আহমেদের ‌‘লোনলি টাচ'

বিনোদন রিপোর্ট
২০ অক্টোবর ২০১৬, ১৩:১৭আপডেট : ২০ অক্টোবর ২০১৬, ১৫:০৩

নদী ও সিয়াম। টিনএজার মাইন্ড সত্যিই অদ্ভুত! না হলে নৈঋতের এত-এত মেয়ে বন্ধু থাকবে কেন? এমনকি অনেকের হার্টথ্রব তূর্ণা তাকে সরাসরি প্রপোজ করবার পরেও তার মনে দোলা লাগে না।

অথচ বিশ্ববিদ্যালয়ের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের শিক্ষক প্রমিতা ম্যাম রক্তের ভেতরে ঝড় তুলে নৈঋতের হার্টবিট প্রায় ফেইল করিয়ে দেবার যোগাড় করেন প্রতিনিয়ত।
উনি এখনও অবিবাহিত। নৈঋত প্রথমে ভেবেছিলো ক্র্যাশ, পরে দেখে এটা নিখাদ প্রেম। প্রমিতা ম্যাম কি বোঝে তার মানসিক অবস্থা? না হলে এমন ভাবে কেন হাসে- যা দেখে তার মরে যেতে ইচ্ছে করে?
এমন এক অন্যরকম গল্প নিয়ে নির্মিত হলো ‘লোনলি টাচ'। হাবিব জাকারিয়া উল্লাসের রচনায় এটি পরিচালনা করেছেন অনন্য ইমন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মৌটুসী বিশ্বাস, সিয়াম, নাদিয়া নদীসহ আরও অনেকে।
অভিনেতা-পরিচালক মাহফুজ আহমেদ প্রযোজিত এই বিশেষ নাটকটি প্রচার হবে কাল শুক্রবার, ২১ অক্টোবর রাত ১১টা ২০ মিনিটে আরটিভিতে।
/এমএম/       

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প