শুরু ‘ক্ষুুদে গানরাজ’ ষষ্ঠ সিজন

বিনোদন রিপোর্ট
২১ অক্টোবর ২০১৬, ১৪:৫৯আপডেট : ২১ অক্টোবর ২০১৬, ১৫:০৪

শুরু ‘ক্ষুুদে গানরাজ’ ষষ্ঠ সিজন। ক্ষুদে সংগীতশিল্পী অন্বেষণের একমাত্র প্রতিযোগিতামূলক রিয়েলিটি শো ‘ক্ষুুদে গানরাজ’। পঞ্চম আসর শেষে এবার শুরু হলো ষষ্ঠ সিজনের রেজিস্ট্রেশন কার্যক্রম।
এবারের প্রতিযোগিতার মূল পৃষ্ঠপোষক ‘ডিয়ন চকোলেট’। সেই সূত্রে প্রতিযোগিতাটির এবারের নাম ‘ডিয়ন চকোলেট-চ্যানেল আই ক্ষুদে গানরাজ সিজন-৬’।
চ্যানেল আই সূত্র এক মেইল বার্তায় জানায়, যাদের বয়স ১২ বছরের মধ্যে শুধু তারাই রেজিস্ট্রেশন পর্বে অন্তর্ভুক্তির জন্য ইংরেজিতে ‘কেজিআর’ লিখে একটি স্পেস দিয়ে নিজের নাম লিখে ৬৯৬৯ নম্বরে এসএমএস করে অংশগ্রহণ করতে পারবে এ প্রতিযোগিতায়।
এবারের প্রতিযোগিতায় প্রধান দুই বিচারক হিসেবে থাকবেন নজরুলসংগীত শিল্পী ফেরদৌস আরা এবং আধুনিক গানের সংগীতশিল্পী এস আই টুটুল। প্রতিযোগিতাটি পরিচালনা করবেন ইজাজ খান স্বপন। নভেম্বরের মাঝামাঝি থেকে শুরু হবে বিভাগ পর্যায়ের অডিশন। কোন বিভাগে কখন প্রাথমিক অডিশন হবে তা প্রতিযোগীরা চ্যানেল আই’র মাধ্যমে জানতে পারবে।
নভেম্বরের শেষ সপ্তাহ থেকে চ্যানেল আই পর্দায় প্রচার শুরু হবে ‘ক্ষুদে গানরাজ সিজন-৬’।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প