জীবনানন্দ দাশ স্মরণে...

বিনোদন রিপোর্ট
২২ অক্টোবর ২০১৬, ০০:০৩আপডেট : ২২ অক্টোবর ২০১৬, ০০:০৩

অনুষ্ঠানের একটি স্থিরচিত্র। আজ (২২ অক্টোবর) রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ৬২তম মৃত্যুবার্ষিকী। কবির স্মরণে বিটিভির বিশেষ অনুষ্ঠান ‘আবার আসিব ফিরে’ প্রচার হবে আজ শনিবার রাত সাড়ে দশটায়। এটি গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন কবি মারুফ রায়হান।

তিনি বলেন, ‘রবীন্দ্র-নজরুল পরবর্তী আধুনিক বাংলা কবিতার রাজাধিরাজ জীবনানন্দ দাশ কবি-কবিতা প্রেমিকদের প্রাণের কবি। কবিতা ছাড়াও তিনি লিখে গেছেন প্রচুর গল্প-উপন্যাস। বিটিভির এই অনুষ্ঠানে কবির বহুমাত্রিক সৃষ্টি এবং তার অন্তরঙ্গ ও সাহিত্যিক জীবন নিয়ে কথা বলবেন দেশের বিশিষ্ট লেখকেরা। আশা করছি কবিপ্রেমিদের অনুষ্ঠানটি ভালো লাগবে।’
তিনি আরও জানান, অনুষ্ঠানে জীবনানন্দকে নিয়ে আলোচনা করবেন লেখক রুবী রহমান, কামাল চৌধুরী, ফয়জুল লতিফ চৌধুরী, সাজ্জাদ শরিফ, শাহাদুজ্জামান, শামীম রেজা প্রমুখ। কয়েকজন তরুণ কবিও জানিয়েছেন তাদের অনুভূতি। অনুষ্ঠানে কবির কবিতা থেকে গান করেছেন সাদী মুহম্মদ, তিমির নন্দী প্রমুখ। আবৃত্তিতে অংশ নিয়েছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, সূবর্ণা মুস্তাফা, লায়লা আফরোজ, তাহসিন রেজাসহ কয়েকজন আবৃত্তিকার।
অনুষ্ঠানে ‘বনলতা সেন’ কবিতার চিত্রায়ন ও ‘আমি যদি হতাম’ কবিতার নৃত্যরূপ পরিবেশিত হবে। সেইসঙ্গে থাকছে দুর্লভ তথ্যচিত্র।
অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ঈমাম হোসাইন।
/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প