৩০০ পর্বে শেষ হচ্ছে ‘সাতটি তারার তিমির’

বিনোদন রিপোর্ট
২৩ অক্টোবর ২০১৬, ১৪:১৮ আপডেট : ২৪ অক্টোবর ২০১৬, ১৪:৫৪

মৌসুমী, স্বর্ণা ও টয়া শেষ হচ্ছে নির্মাতা আফসানা মিমির দীর্ঘ ধারাবাহিক নাটক ‘ডলস হাউস-২, সাতটি তারার তিমির’। ২০১৪ সালের ২৯ নভেম্বর এটিএন বাংলায় শুরু হয় নাটকটি।
প্রায় দুই বছর টানা চলা এ নাটকটির শেষ পর্ব প্রচার হবে আগামীকাল (সোমবার)।
শুরুটা ডেইলি সোপ হিসেবে হলেও পরবর্তীতে তা সপ্তাহে দুইদিন করে প্রচার হয়।
এটি নির্মাতা-অভিনেত্রী আফসানা মিমি পরিচালিত ‌‘ডলস হাউস’ ধারাবাহিকের সিক্যুয়েল।
মিমির মূল ভাবনা এবং নজরুল ইসলামের নাট্যরূপে ধারাবাহিকটি যৌথভাবে পরিচালনা করেছেন মিমি ও রাকেশ বসু।
ধারাবাহিকটির মূল সপ্তর্ষীর ভুমিকায় অভিনয় করেছেন মৌসুমী হামিদ, জয়িতা মহলানবীশ, স্বর্ণা, শর্মীমালা, সানজিদা প্রীতি, মৌটুসী বিশ্বাস এবং মুমতাহিনা টয়া। এছাড়া আরও আছেন দিলারা জামান, আল মামুন, সুবর্ণা মুস্তাফা, ইন্তেখাব দিনার প্রমুখ।

এক প্রবাসী বন্ধুর ফিরে আসাকে উপলক্ষ করে একদল বন্ধুর আবারও একত্রিত হয়। এ গল্প দিয়েই শুরু ‘সাতটি তারার তিমির’। ধারাবাহিকটির ৩০০ পর্বে এটি শেষ হচ্ছে। রাত ১০টা ৫৫ মিনিটে প্রচার হবে শেষ পর্বটি। নাটকের সপ্তর্ষী

এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘আদাই’র নগ্ন দৃশ্যে ভয় পেয়েছিলেন অমলা, নতুন সিদ্ধান্ত নায়িকার 
‘আদাই’র নগ্ন দৃশ্যে ভয় পেয়েছিলেন অমলা, নতুন সিদ্ধান্ত নায়িকার 
পিছিয়ে গেল রাফি-সিয়ামের ‘আন্ধার’, নতুন মুক্তির তারিখ কবে
পিছিয়ে গেল রাফি-সিয়ামের ‘আন্ধার’, নতুন মুক্তির তারিখ কবে
সারা বিশ্বে বিনোদন দুনিয়া এখন একাধিক ভাগে বিভক্ত: আয়ুষ্মান
সারা বিশ্বে বিনোদন দুনিয়া এখন একাধিক ভাগে বিভক্ত: আয়ুষ্মান
টম হল্যান্ডের এক মন্তব্য বদলে দিল সবকিছু ফ্লোরেন্স পিউর
টম হল্যান্ডের এক মন্তব্য বদলে দিল সবকিছু ফ্লোরেন্স পিউর
শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’, ফিরে দেখা যাক বিতর্কিত ৫ ঘটনা
শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’, ফিরে দেখা যাক বিতর্কিত ৫ ঘটনা