ইউরোপিয়ান মিউজিক অ্যাওয়ার্ড উপস্থাপনায় দীপিকা

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৫ অক্টোবর ২০১৬, ১৮:১৬আপডেট : ২৫ অক্টোবর ২০১৬, ১৮:৪৩

দীপিকা পাড়ুকোন বলিউড-হলিউডের পর এবার আন্তর্জাতিক লাল গালিচায় পা রাখতে যাচ্ছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। আগামী ৬ নভেম্বর এমটিভি ইউরোপীয় মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান উপস্থাপন করবেন তিনি। এবার এই আসরে পুরস্কারের জন্য বিয়ন্স ও জাস্টিন বিবার নির্বাচিত হয়েছেন।

নিজের ভক্তদের এ খবর জানিয়েছেন দীপিকা নিজেই। ইন্সটাগ্রামে এক পোস্টের মাধ্যমে খবরটি জানান দেন তিনি।

অভিনেত্রী ও জনপ্রিয়তায়  দীপিকা ক্রমেই নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন। হলিউডে ভিন ডিজেলের সঙ্গে ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জেন্ডার কেজ’ এ চলতি বছর অভিষেক হচ্ছে তার। ছবিটি এখনও মুক্তি পায়নি। তবে এর মধ্যেই বেশ সাফল্য পেয়ে গেছেন। ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিন তাকে হলিউডের পরবর্তী প্রজন্ম হিসেবে নির্বাচিত করেছে।

আন্তর্জাতিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে ভারতীয় অভিনেত্রীদের উপস্থাপনা অবশ্য একেবারে নতুন নয়। এর আগে হলিউডে দীপিকার অগ্রজ প্রিয়াঙ্কা চোপড়া অস্কার, এমিসহ কয়েকটি অনুষ্ঠানে উপস্থাপনা করেছেন।  বরং বলা যায় এ ক্ষেত্রেও দীপিকার অভিষেক ঘটতে যাচ্ছে। ফলে তার ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, এবার কেমন করেন দীপিকা আর কার হাতেই তুলে দেবেন পুরস্কার।

৭ নভেম্বর ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টা ও রাত ৯টায় অনুষ্ঠানটি দেখা যাবে ভিএইচ ওয়ান টিভিতে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

/এএ/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প