ফাঁস হলো ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’!

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৮ অক্টোবর ২০১৬, ১৭:২৩আপডেট : ২৮ অক্টোবর ২০১৬, ১৭:৩১

ফাঁস হওয়া দৃশ্যের স্থিরচিত্র ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর ক্ষেত্রে দুর্ভাগ্য যেন কিছুতেই পিছু ছাড়ছে না। ভারত-পাকিস্তান উত্তেজনাকে কেন্দ্র করে অনেক কাঠ-খড় পোড়ানোর পর আজ শুক্রবার (২৮ অক্টোবর) চলচ্চিত্রটি মুক্তি পেলেও নতুন করে বিপাকে পড়েছে সংশ্লিষ্টরা।

ছবিটি মুক্তির আগেই কিছু বিশেষ দৃশ্য অনলাইেন ফাঁস হয়ে গেছে। কেবল তাই নয়, রীতিমত ভাইরাল হয়ে পড়েছে দৃশ্যগুলো।

রণবীর কাপুর, ঐশ্বরিয়া রায় ও আনুশকা শর্মা অভিনীত ছবিটি দর্শকদের বেশ উত্তেজনার মধ্যে রেখেছিল এতদিন। কিন্তু সে চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে ছবিটির কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য গতকাল বৃহস্পতিবার অন্তর্জালে ফাঁস হয়ে যায়। ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। যা একেবারেই গোপন রেখেছিলেন সংশ্লিষ্টরা। অথচ ছবি মুক্তির কয়েক ঘন্টা আগেই শাহরুখ অভিনীত একটি দৃশ্য সহ বেশ কটি ভিডিও ক্লিপ ফাঁস হয়েছে অন্তর্জালে।

ঐশ্বরিয়ার স্বামী হিসেবে অথিতি চরিত্রে ছবিটিতে হাজির হয়েছেন শাহরুখ। ফাঁস হওয়া দৃশ্যে দেখা যায় তিনি রণবীর কাপুর ও ঐশ্বরিয়ার সঙ্গে কথা বলছেন। রণবীরকে বিদ্রুপ করে ‘স্যার’ বলে সম্বোধন করছেন তিনি।

ফাঁস হওয়া দৃশ্যের স্থিরচিত্র এছাড়া পাকিস্তানি অভিনেতা ইমরান আব্বাস, আনুশকা শর্মা, রণবীর কাপুর এবং লিসা হেইডেনের কমেডি সিকোয়েন্সযুক্ত একটি ভিডিও ফাঁস হয়েছে।

উরি হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনাকে কেন্দ্র করে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা স্পষ্টই জানিয়েছিলে, করণ জহর নির্মিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিটি ভারতে মুক্তি পেতে দেওয়া হবে না। এই ছবিতে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান থাকায় কিছুতেই এই ছবি মুক্তি পেতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়৷ এই নিয়ে বিতর্কের জল গড়িয়ে ছিল অনেক দূর। শেষমেশ একরকম মুচলেকা দিয়ে করণ জোহর ছবির মুক্তি নিশ্চিত করেন৷

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

/এফইউ/এমএম/

সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প