কোটি পেরিয়ে ‘যে পাখি ঘর বোঝে না’

বিনোদন রিপোর্ট
২৯ অক্টোবর ২০১৬, ১২:৪১আপডেট : ২৯ অক্টোবর ২০১৬, ১৪:৪৭

মডেল তারেক ও তারিন ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে কোটির ঘর পেরিয়েছে ‘যে পাখি ঘর বোঝে না’ শিরোনামের গানটি। ধ্রুব গুহর গাওয়া এই গানটির ভিডিও দেখা হলো ১ কোটি বারেরও বেশি।

ইউটিউবে ‘সিনেআর্ট প্রোডাকশন’র নিজস্ব চ্যানেলে ভিডিওটি আপলোড করা হয় গত বছরের ১৮ জুন। এখন পর্যন্ত এই চ্যানেল থেকে এটি দেখা হয়েছে ৪৭ লাখেরও বেশি। এরপর গত বছরের ৫ ডিসেম্বর ভিডিওটি ‘মিক্সড ভিডিও মাজু’ নামের আরেকটি ইউটিউব চ্যানেলেও প্রকাশ করা হয়। সেখানে হিট পড়েছে ৫৫ লাখ ২১ হাজার ৫১২ বার। সব মিলিয়ে সংখ্যাটা ছাড়িয়ে গেছে এক কোটির ঘর।

ইউটিউবে ১ কোটি বার দেখা ভিডিওর শিল্পী হিসেবে উচ্ছ্বসিত ধ্রুব গুহ। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘গানটি দুটি ইউটিউব চ্যানেল মিলে এক কোটি দর্শক ছাড়িয়েছে। এটা আমার প্রতি শ্রোতাদের নিঃস্বার্থ ভালোবাসা। কৃতজ্ঞতা জানাই সকল দর্শক-শ্রোতাদের।’

‘যে পাখি ঘর বোঝে না’ গানটি লিখেছেন ও সুর করেছেন প্ল্যাবন কোরেশী।  সংগীত পরিচালনা করেছেন তরিক আল ইসলাম। ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। আর এতে শিল্পী ছাড়াও মডেল হিসেবে অংশ নেন তারেক ও তারিন।
ধ্রুব গুহ /এমএম/

সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প