এবার বিক্ষোভের মুখে ‘অ্যায় দিল…’

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৯ অক্টোবর ২০১৬, ১৭:১৬আপডেট : ২৯ অক্টোবর ২০১৬, ১৭:২৮

সিনেমা হলের সামনে বিক্ষোভ মুক্তি পেতেই কম ঝক্কি পোহাতে হয়নি। সমঝোতা, জরিমানা, মুচলেকা ও বিতর্কের পর করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ মুক্তি পাওয়ার পরও হিন্দুত্ববাদী গোষ্ঠী ও বজরং দলের বিরোধিতার মুখে পড়েছে। শুক্রবার (২৮ অক্টোবর) দিপাবলী উৎসবে মুক্তি পাওয়ার পর মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গে বিক্ষোভ করেছেন কট্টর হিন্দুবাদীরা।

মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) পাকিস্তানি শিল্পী ফাওয়াদ খান অভিনীত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ মুক্তি দিতে সমঝোতায় রাজি হয়েছিল। কিন্তু ছবিটি মুক্তির পর মধ্যপ্রদেশে শিবসেনারা একটি সিনেপ্লেক্সে এটি প্রদর্শন বন্ধের দাবিতে বিক্ষোভ করে। অবশ্য পুলিশি বাধার মুখে তাদের বিক্ষোভ পণ্ড হয়ে যায়। জাবালপুর ও গোয়ালিওর একটি হিন্দুত্ববাদী গোষ্ঠীর পক্ষ থেকে এই বিক্ষোভ করা হয়।

এদিকে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার একটি সিনেমা হলের সামনে বজরং দল কর্মীরা বিক্ষোভ করে। তারা পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের বিরুদ্ধে স্লোগান দেয়।

কলকাতা বজরং দলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়েছে, তাদের বিক্ষোভের মুখে ছবিটির প্রথম প্রদর্শনী বাতিল করেছে সিনেমা হল কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই বিষয়টি মীমাংসিত হয়েছে। এখন আর ছবিটি প্রদর্শনে কোনও বাধা নেই।

ছবির শিরোনাম সংগীত:


মুক্তির পূর্বে ও পরে কট্টর হিন্দুবাদীদের বিরোধিতা ছাড়াও আরেকটি বিপদে পড়েছে এডিএইচএম। ছবি মুক্তির আগেই কিছু বিশেষ দৃশ্য অনলাইেন ফাঁস হয়ে রীতিমত ভাইরাল হয়ে যায় সেগুলো।

করণ জোহর পরিচালিত এ ছবিতে ফাওয়াদ খান ছাড়াও এতে অভিনয় করছেন রণবীর কাপুর, আনুশকা শর্মা ও ঐশ্বরিয়া রাই বচ্চন। বিশেষ অতিথি চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

/এএ/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান