এস এম সোলায়মান প্রণোদনা পেলেন রামিজ রাজু

বিনোদন রিপোর্ট
৩১ অক্টোবর ২০১৬, ১২:১২আপডেট : ৩১ অক্টোবর ২০১৬, ১৬:৫০

রামিজ রাজুর হাতে পদক তুলে দিচ্ছেন নাট্যজন মামুনুর রশীদসহ অতিথিরা প্রয়াত নাট্যজন এস এম সোলায়মানের নামে থিয়েটার আর্ট ইউনিট প্রবর্তিত ‘এস এম সোলায়মান প্রণোদনা’ গ্রহণ করলেন প্রাঙ্গণেমোরের তরুণ নাট্যশিল্পী রামিজ রাজু।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে ৩০ অক্টোবর সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে এটি প্রদান করা হয়।
নাট্যব্যক্তিত্ব ও অনুষ্ঠানের প্রধান অতিথি মামুনুর রশীদ প্রণোদনা স্মারক ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন রামিজ রাজুর হাতে।
প্রণোদনা পর্বের পর স্বারক বক্তৃতা প্রদান করেন ভারতের পশ্চিমবঙ্গের নাট্য গবেষক ড. আশিস গোস্বামী। আলোচনায় অংশ নেন নাট্যজন শিশির দত্ত ও অনন্ত হিরা।
'মায়ার সাগর পাড়ি দিয়ে/ মিশেছি মাটির কোলে/আপন মাঝে ডুব দেব বলে'- এস এম সোলায়মানের লেখা এই গানটি তারই মেয়ে আনিকা মাহিনের গাওয়ার মধ্য দিয়ে সন্ধ্যা ৭টায় শুরু হয় অনুষ্ঠান।
আবার অনুষ্ঠানের শেষদিকে এস এম সোলায়মান রচিত ও সুরারোপিত গান পরিবেশন করে আয়োজক থিয়েটার আর্ট ইউনিটের শিল্পীরা।

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প