চার বছর আগেই বিয়ে করেছেন ফারাহ রুমা!

মাহমুদ মানজুর
৩১ অক্টোবর ২০১৬, ২১:৫২আপডেট : ০১ নভেম্বর ২০১৬, ১৪:৩৮

ফারাহ রুমা

বিয়ে বন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় অভিনেত্রী ফারাহ রুমা। তবে সেটি আজকাল নয়। চার বছর আগে ২০১২ সালের ১ ডিসেম্বর পারিবারিকভাবে গোপনে বিয়ের কাজ সম্পন্ন হয়েছে।

রুমার বর আমেরিকা প্রবাসী। তার নাম বলতে অপারগতা প্রকাশ করেছেন রুমা।

জনপ্রিয় এ অভিনেত্রী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ও আসলে মিডিয়াতে ফোকাস হতে চায় না। এজন্যেই বিয়ের খবরটি এতোদিন জানানো হয়নি। আর একই কারণে ওর নামটি বলছি না।’

রুমা আরও জানান, ২ মাস আগে তার কোল জুড়ে এসেছে এক পুত্রসন্তান। এর জন্যেই তিনি ৬ মাস আগে অনেকটা নীরবে ঢাকা থেকে আমেরিকায় উড়াল দেন।

ছেলের নাম কি বলা যাবে? এ প্রশ্নের উত্তরে খানিক ভেবে রুমা বলেন, বাবুর নাম রেখেছি জানাশ।

ফের কাজে ফেরা প্রসঙ্গে বলেন, বেবি একটু বড় হলেই কাজে ফিরবো।  

/এইচকে/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
অকালপ্রয়াণে গিটারিস্ট সাদ্দাম রনি
অকালপ্রয়াণে গিটারিস্ট সাদ্দাম রনি
মুক্তির চতুর্থ দিনেই একশ’ কোটির ক্লাবে বিজয়ের ‘জন নায়গন’
মুক্তির চতুর্থ দিনেই একশ’ কোটির ক্লাবে বিজয়ের ‘জন নায়গন’
দুষ্কৃতকারী ও রাজনৈতিক দল আন্দোলনকে ছিনতাই করেছে: রাভিনা ট্যান্ডন
দুষ্কৃতকারী ও রাজনৈতিক দল আন্দোলনকে ছিনতাই করেছে: রাভিনা ট্যান্ডন
সুনিধি নায়েকের কণ্ঠে ‘পাতার বাঁশরি’ শুনে কী বললেন জয়া আহসান?
সুনিধি নায়েকের কণ্ঠে ‘পাতার বাঁশরি’ শুনে কী বললেন জয়া আহসান?
শুরু হচ্ছে শিশুশিল্পী প্রতিযোগিতা ‘শাপলাকুঁড়ি ২০২৬’
শুরু হচ্ছে শিশুশিল্পী প্রতিযোগিতা ‘শাপলাকুঁড়ি ২০২৬’