ভালোবাসলে আমার কান্না পেয়ে যায়: জাহিদ হাসান

বিনোদন রিপোর্ট
১৯ জুন ২০২৫, ১৩:৫৮আপডেট : ১৯ জুন ২০২৫, ১৮:০৩

জাহিদ হাসান, বরাবরই অভিনয়ে অনবদ্য। এবারের ঈদুল আজহায় মুক্তি পেয়েছে তার সিনেমা ‘উৎসব’। তানিম নূর পরিচালিত এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমায় তার অভিনয়ে দর্শক মুগ্ধ, করছেন প্রশংসা, দিচ্ছেন বাহবা। এতে স্বভাবতই আপ্লুত এই অভিনেতা।  

ঈদের আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এমনকি ভর্তি হতে হয় আইসিইউতে। তার অন্য সহশিল্পীরা যখন হলে হলে পরিদর্শন করছেন, দর্শকের প্রতিক্রিয়া দেখছেন, সেই সময় তিনি ছিলেন হাসপাতলের বেডে। ‘উৎসব’ সিনেমায় জাহিদ হাসান অবশেষে ১৮ জুন এই অভিনেতা খানিকটা সুস্থ হয়েই ছুটে এলেন সিনেমা হলে। সঙ্গে ছিলেন নির্মাতা, সহশিল্পীরা।

এসময় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জাহিদ হাসান। তিনি বলেন, ‘আজকে আমার ঈদ। কারণ ঈদের আগের দিন থেকে আমি অসুস্থ ছিলাম। হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলাম। এর মধ্যেই ছবি মুক্তি পেয়েছে।’

এরপর অনেকটা আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। বলেন, ‘আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনারা যে এত ভালো ভালো মন্তব্য করেছেন, দর্শকদের ছবিটি দেখানোর চেষ্টা করেছেন, সেটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। আমি নিজে আসতে পারছিলাম না। কিন্তু আমার সহযোদ্ধারা, ভাই-ব্রাদার, পরিবার, সবাই পাশে ছিল। তাদের উৎসাহে মনে শান্তি পেয়েছি।’ ‘উৎসব’ সিনেমায় জাহিদ হাসান অনেকটা কান্নাচোখেই তিনি বলেন, ‘কেউ আমাকে ভালোবাসলে আমার কান্না পেয়ে যায়। কেউ আদর করলে চোখে জল আসে। এটা কোনো অভিনয় নয়, সত্যি কথা। আমি অনেক ছবি করেছি, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। কিন্তু এভাবে কোনো ছবি আমার জীবনে আসেনি। এত ক্যামেরা, এত ভালোবাসা। এটা আমার জীবনের অনেক বড় পাওয়া।’

বলা প্রয়োজন, ‘উৎসব’ সিনেমায় জাহিদ হাসান ছাড়া আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান প্রমুখ।

/সিবি/
সম্পর্কিত
সিনেমার টিজারে চঞ্চল-জয়ার সমালোচনা!
সিনেমার টিজারে চঞ্চল-জয়ার সমালোচনা!
সিনেমা ‘উৎসব’: পরিবার ছাড়া দেখা নিষেধ!
সিনেমা ‘উৎসব’: পরিবার ছাড়া দেখা নিষেধ!
‘আমলনামা’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে যা বললেন রাফী
‘আমলনামা’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে যা বললেন রাফী
‘মঞ্চের শুরুতে আমি ফ্লোর ঝাড় দিতাম’
‘মঞ্চের শুরুতে আমি ফ্লোর ঝাড় দিতাম’
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর