দীপাবলিতে আমিরের বিশেষ অতিথি সানি

বাংলা ট্রিবিউন ডেস্ক
০১ নভেম্বর ২০১৬, ১৫:৫১আপডেট : ০১ নভেম্বর ২০১৬, ২০:১৯

দীপাবলিতে আমিরের পরিবারের সঙ্গে সানি বলিউড তারকা আমির খানের দীপাবলি পার্টিতে সবকিছুই ছিলো প্রত্যাশিত। বলিউডের বেশ কয়েকজন শীর্ষ তারকার উপস্থিতি পার্টিকে দিয়েছে অনন্যতা। সবকিছু ছাপিয়ে পার্টিতে যোগ দিয়ে আলোচনায় অভিনেত্রী সানি লিওনি।
আমির খানের দীপাবলি পার্টি লেহেঙ্গা পরে স্বামী ড্যানিয়েল ওয়েবারকে নিয়ে উপস্থিত হয়েছিলেন সানি।  পার্টিতে উপস্থিত ছিলেন অনিল কাপুর ও অমিতাভ বচ্চনের মতো জনপ্রিয় তারকারা।
৩৫ বছরের সানি পার্টিতে যোগ দিয়ে ‘দাঙ্গাল’ অভিনেতার সঙ্গে ছবিও তোলেন। এর আগে একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারের পরও শিরোনাম হয়েছিলেন সানি। ওই সাক্ষাৎকারে সানিকে বেশ খারাপভাবে প্রশ্ন করা হয়েছিল। প্রশ্ন করা হয়েছিল, আমির খানের মতো অভিনেতা কি কখনও তার সঙ্গে অভিনয় করবেন? সাক্ষাৎকারের পরে আমির খানের প্রতিক্রিয়া সবাইকে চমকে দিয়েছিল। এক টুইটে আমির বলেছিলেন, ‘সাক্ষাৎকারে সানি লিওনি তার ব্যক্তিত্বের পরিচয় দিয়েছেন। এমনটা দেখাতে পারেননি যিনি সাক্ষাৎকার নিয়েছেন। আর সানির সঙ্গে অভিনয় করতে পারলে আমি আনন্দিতই হবো। আপনার অতীত নিয়ে আমার কোনও সমস্যা নাই।’
সংবাদমাধ্যমে এসব নিয়ে ওই সময় বেশ আলোচনা হয়েছিল। অনেকেই তখন সানির সমর্থনে এগিয়ে এসেছিলেন।

আমির নিজের অবস্থানের কথা ভুলেননি। ফলে এবারের দিপাবলিতে সানিকেই আমন্ত্রণ জানিয়েছেন। আগামী বড়দিনে আমির খানের ‘দাঙ্গাল’ মুক্তি পাবে। এতে সানি অভিনয় করছেন না। তবে আগামী বছরের জানুয়ারিতে মুক্তির অপেক্ষায় থাকা শাহরুখ খানের ‘রইস’-এ সানিকে একটি বিশেষ গানে দেখা যাবে।

সূত্র: এনডিটিভি।

/এএ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প