পদ্মাবতী দীপিকা আছেন ঠিকঠাক। কিন্তু বাকিরা? সেখানেই বেসামাল। বাকি চরিত্রগুলো নিয়ে বেশ জলঘোলা হয়েছে। প্রশ্নে প্রশ্নে এসেছে রণবীর সিং ও শহিদ কাপুরের নাম। কিন্তু এ নামগুলো এখনও চূড়ান্ত করে জানায়নি পরিচালক সঞ্জয় লীলা বানশালি। তবে এর মধ্যেই শুরু হয়েছে ‘পদ্মবতী’ ছবির শুটিং। শুটিং স্পট সূত্র ভারতীয় সংবাদমাধ্যমে জানিয়েছে এ নামগুলোই ঠিক থাকছে।
বানসালি প্রোডাকশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শোভা সন্ত শুটিংয়ের বিষয়টি সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে নিশ্চিত করেছেন। বুধবার টুইটারে ক্ল্যাপ বোর্ডের একটি ছবি পোস্ট করে চলচ্চিত্রটির শুটিং শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
জানা গেছে, ছবিটিতে রাজপুত রানি পদ্মাবতীর ভূমিকায় থাকছেন দীপিকা এবং শহিদ অভিনয় করছেন রাজা রতন সিংয়ের ভূমিকায়। অপরদিকে আলাউদ্দিন খিলজির ভূমিকায় অভিনয় করছেন রণবীর। সুদীপ চট্টোপাধ্যায় ‘পদ্মাবতী’ ছবির ফটোগ্রাফির পরিচালনার দায়িত্বে আছেন।
উল্লেখ্য, এর আগে সঞ্জয়লীলা বানসালির ছবি ‘গোলিয়ো কি রাসলীলা রাম লীলা’ এবং ‘বাজিরাও মাস্তানি’-তে দীপিকা এবং রণবীরের কাজ করার অভিজ্ঞতা থাকলেও পরিচালকের সঙ্গে প্রথমবারের মতো কাজ করতে যাচ্ছেন শহিদ কাপুর।
সূত্র: এনডিটিভি।
/এসএ/এম/



