রবীন্দ্রসংগীতশিল্পী সাজেদ আকবর ও সালমা আকবর। দীর্ঘদিন ধরে এদেশে রবীন্দ্রসংগীত চর্চা ও প্রসারে কাজ করে আসছেন।
এবার তাদের নিয়ে রবীন্দ্রসংগীতের অনুষ্ঠান আয়োজন করেছে ঢাকায় অবস্থিত ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র (আইজিসিসি)।
অনুষ্ঠানটি হবে শাহবাগের জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে, শনিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টায়।
সাংস্কৃতিক কেন্দ্র থেকে জানানো হয়, অনুষ্ঠানে এ দুই শিল্পী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কয়েকটি দ্বৈত গান পরিবেশন করবেন।
আয়োজনটি সবার জন্য উন্মুক্ত।
/এম/



