জয়ের গানের গায়ক নচিকেতা ‌

বিনোদন রিপোর্ট
০৬ নভেম্বর ২০১৬, ০০:০১আপডেট : ০৬ নভেম্বর ২০১৬, ০০:০১

রেকর্ডিং শেষে জয়ের সেলফিতে নচিকেতা গানের কথা, সুর, সংগীত আর সঙ্গে গায়কী- এভাবেই বেশি পাওয়া যায় ভারতীয় গায়ক নচিকেতা চক্রবর্তীকে।
মাঝে মধ্যে দু’একবার ব্যতিক্রমও হয়েছে। ভিন্নতা পাওয়া যাবে আরও একটি গানে। যেখানে গানের কথা, সুর ও সংগীতায়োজক বাংলাদেশের জয় শাহরিয়ার আর গায়ক নচিকেতা।
গত ২৭ অক্টোবর কলকাতা পার্ক স্ট্রিটের মিউজিক রুম স্টুডিওতে এভাবে তৈরি হয়েছে নতুন গান।
গানের কথাগুলো এমন- হয়তো আবার হবে দেখা/ চেনা কোনও গানের সুরে/ হয়তো আবার হবে কথা/ প্রিয় কবিতাজুড়ে/ যদি না ঠিক হয় এ ধারণা/ তবু ভুলি কি করে/ ভালোবাসা জমা আছে/ এ মনের অন্তপুরে।
জয় বললেন, ‌‘নচিকেতা বাংলা জীবনমুখী গানের প্রভাবশালী গায়ক। তার গান শুনে অনেকে আজ গাইছেন। তার সঙ্গে কাজ করাটা আমার জন্য অনেক বড় বিষয়। এ এক অন্যরকম অভিজ্ঞতা!’
তিনি আরও জানালেন, গানটি প্রযোজনা করেছে অ্যাড বক্স। এটি শোনা যাবে গান বক্স-এ।
শিগগিরই এটির ভিডিও নির্মাণ করা হবে।

/এমএম/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন