ইউটিউবে তুহিন-টিনার মিউজিক ভিডিও

বিনোদন রিপোর্ট
০৬ নভেম্বর ২০১৬, ১৬:৪৪আপডেট : ০৬ নভেম্বর ২০১৬, ১৬:৫২

শফিক তুহিন। প্রায় দেড় যুগ আগে গীতিকার হিসেবে শুরু করে এখন তিনি দেশের জনপ্রিয় শিল্পী-সুরকার পদ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। গান লেখার জন্য পেয়েছেন সর্বোচ্চ সম্মাননা জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

অন্যদিকে টিনা মোস্তারী চলতি সময়ের দারুণ সম্ভাবনাময়ী শিল্পী। ২০১৪ সালে তার প্রথম একক ‘আজ কি বৃষ্টি হবে’ দিয়ে বেশ সামাদর পান শ্রোতা-সমালোচকদের কাছ থেকে। এরপর ছুটছেন তীর গতিতে, প্লে-ব্যাকে-স্টেজ শোতে।
গেল ভালোবাসা দিবসে সাউন্ডটেকের ব্যানারে প্রকাশ পেয়েছে এই দু’জনার প্রথম দ্বৈত অ্যালবাম ‘আদর আদর ভালোবাসা’। সেই অ্যালবামের একটি বিশেষ গানের ভিডিও ইউটিউবে প্রকাশ পেয়েছে সম্প্রতি। গানটির শিরোনাম ‘তোমার পাগল মনে’। শফিক তুহিনের কথা-সুরে শুভব্রত সরকারের নির্দেশনায় গ্ল্যামারাস এই মিউজিক ভিডিওতে মডেল হিসেবেও ছিলেন তুহিন-টিনা।
শফিক তুহিন ও টিনা মোস্তারী। ছবি: সাজ্জাদ হোসেন। শফিক তুহিন বলেন, ‘আমার অনেক পছন্দের গান এটি। যে গানের কথা-সুর-গায়কিতে ফুটেছে প্রেম-বেদনার বিমূর্ত কিছু ছবি। আমার সহশিল্পী টিনা মোস্তারী। সে আমাদের বর্তমান সংগীতাঙ্গনের প্রতিশ্রুতিশীল একজন শিল্পী। ভিডিওটিও দারুণ হয়েছে। এই মেঘলা আবহাওয়ায় ভালোই সাড়া পাচ্ছি রোমান্টিক ভিডিওটি থেকে।’
এদিকে টিনা মোস্তারী বলেন, ‘গানটি বেশ মিষ্টি, রোমান্টিক। এরজন্য কৃতজ্ঞতা শফিক তুহিনসহ সংশ্লিষ্ট সবাইকে। ভালোবাসার এই উপহারে শ্রোতারা নিশ্চিত মুগ্ধ হবেন।’
/এমএম/

সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প