‘এমন অভিজ্ঞতা আমার আর হয়নি’

বিনোদন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৬, ১৭:১৬আপডেট : ০৮ নভেম্বর ২০১৬, ১৭:৩৭

দিলশাদ নাহার কণা সংগীতশিল্পী দিলশাদ নাহার কণা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও বেশ সরব। নিজের ফ্যান পেজে তার রয়েছে তিন লাখের উপরে অনুসারী। সঙ্গে তার ব্যক্তিগত প্রোফাইলে আছেন অনেকে।
কাজের নিয়মিত আপডেট ও ছবি হরহামেশায় পাওয়া যায় সেগুলোতে।
ফেসবুক নিয়ে এ তারকা এবার জানালেন মজার একটি অভিজ্ঞতার কথা- তিনি কখনও ফেসবুক লাইভেই আসেননি!
তবে তার সে না হওয়া অভিজ্ঞতা এবার হলো।
সোমবার দুপুরে তিনি বসেছিলেন বাংলা ট্রিবিউন ফেসবুক লাইভে।
বাংলা ট্রিবিউনের ব্র্যান্ড কনসালটেন্ট ও অভিনেত্রী বন্যা মির্জা উপস্থাপনায় ‘বাংলা ট্রিবিউন শো ‘ফেসবুক লাইভ উইথ বন্যা মির্জা'-তে আলোচনার শুরুই হয় কণার নতুন এ অভিজ্ঞতার বিষয় দিয়ে।
কণা বলেন, ‘সত্যিই, অনেককে দেখেছি তারা ফেসবুক লাইভে আসছেন। কিন্তু আমি কেন জানি এটা কখনও করিনি। এটা (ফেসবুক লাইভ উইথ বন্যা মির্জা) ভিন্ন একটা আয়োজন। এর মাধ্যমে এবারই প্রথম ফেসবুক লাইভে এলাম।’ অনুষ্ঠানের আগমুহূর্তে বন্যা মির্জা ও কণা

একটা সময় ১ বছর টানা অভিনয় করেছেন এ গায়িকা। হতে চেয়েছিলেন অভিনেত্রী। সে প্রসঙ্গে জানতে চান বন্যা মির্জা।

কণা বলেন, ‘এক বছরের মতো নাটক করেছি। অভিনয়ের জন্য কর্মশালাও করেছি সেসময়। সেটে আড্ডা দেওয়া, মেকআপ নেওয়া- খুব উপভোগ করতাম। নাটকে এখন হয়তো আগের সেই জৌলুসটা নেই। তবে একটা বিষয় ভাবি, আগে আমি কীভাবে এত সকালে ঘুম থেকে উঠতাম! শীতের দিনের সকাল ৭টায় উঠে মেকআপ নিতাম- এটা এখন ভাবতেই পারি না!’
নাটক ও গান নিয়ে এমন সব মজার তথ্য ছাড়া কণা কথা বলেছেন সাম্প্রতিক অডিও বাজার নিয়ে।

কণার পুরো সাক্ষাৎকার দেখতে পারেন নিচের লিংকের মাধ্যমে। সোমবার বেলা সাড়ে তিনটায় বাংলা ট্রিবিউন কার্যালয় থেকে প্রচার হওয়া ‘সেলিব্রেটি শো উইথ বন্যা মির্জা’ শোটির ইউটিউব লিংক দেওয়া হলো:

ছবি তুলেছেন সাজ্জাদ হোসেন

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প