ন্যানসির সঙ্গে...

বিনোদন রিপোর্ট
০৮ নভেম্বর ২০১৬, ১৬:৩২আপডেট : ০৮ নভেম্বর ২০১৬, ১৯:৩৮

ন্যানসি ও বাঁধন ন্যানসির সঙ্গে প্রায়ই পাওয়া যায় নতুন কণ্ঠ। যদিও সেসব অনেক সময় আর সু-গান হয়ে ওঠে না। ন্যানসির সুকণ্ঠের বিপরীতে বেসুরোই ঠেকে বেশিরভাগ।

তবে এবার আর তেমন কিছু ঘটছে না বলেই আগাম ধারণা করা যাচ্ছে। কারণ ন্যানসির এবারের সহশিল্পী তরুণ সম্ভাবনাময় শাহরিয়ার বাঁধন। এর আগেও যার বেশ কিছু ভালো গান প্রকাশ পেয়েছে। সদ্য রেকর্ডিং হওয়া ন্যানসি-বাঁধনের এই গানটির শিরোনাম ‘জানে মন’। এর কথা-সুর করেছেন বাঁধন নিজেই। সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ।

বাঁধন বলেন, ‘ন্যানসি আপুর সঙ্গে গান গাওয়া স্বপ্নের মতোই। সেটি এবার সত্যি হলো। আশা করছি গানটি সবার ভালো লাগবে।’ তিনি জানান, গানটির ভিডিও নির্মাণ হচ্ছে শিগগিরই। যা প্রকাশ পাবে আসছে বছরের প্রথম দিন (১ জানুয়ারি)।

এছাড়াও জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে খুব সহসা গানটি ডিজিটালি প্রকাশ পাচ্ছে জিপি মিউজিক ও রবি ইয়ন্ডার অ্যাপ-এ।

/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প