আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পর্দা উঠছে ফোক ফেস্ট-২০১৬ উৎসবের।
সঙ্গে ফোক-ফিউশনের সুর উঠবে আর্মি স্টেডিয়ামে। সুরের ইন্দ্রজালে মুগ্ধ হবেন দর্শকরা। দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট-২০১৬’।
আজ বাংলাদেশসহ উপমহাদেশের বেশ কয়েকজন বিখ্যাত শিল্পী এই মঞ্চে গান পরিবেশন করবেন।
আয়োজকরা জানান, সন্ধ্যা ৬টায় শুরু হওয়া এ আয়োজনে পর্যায়ক্রমে গাইবেন আবদুর রহমান বাউল (বাংলাদেশ), টুন টুন বাউল (বাংলাদেশ), সাইমন থ্যাকার্স সাভারা (যুক্তরাষ্ট্র) সঙ্গে রাজু বাউল (বাংলাদেশ) এবং ফরিদা ইয়াসমিন (বাংলাদেশ), জাভেদ বশির (পাকিস্তান) ও সমাপনী শিল্পী হিসেবে মমতাজ বেগম (বাংলাদেশ)।
আয়োজন চলবে ১২টা পর্যন্ত। অনুষ্ঠানটি সরাসরি প্রচার করবে মাছরাঙা টেলিভিশন। এ উৎসবের আয়োজন করছে সান ইভেন্টস।
/এম/এমএম/



