গান শুনতে ঢাকায় পরমব্রত!

বিনোদন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৬, ১৪:২৫আপডেট : ১৩ নভেম্বর ২০১৬, ১২:৪৭

আর্মি স্টেডিয়ামে শবনম ফারিয়া ও পরমব্রতর সেলফি পশ্চিমবঙ্গের নায়ক পরমব্রত গেল সপ্তাহে কক্সবাজার এসেছিলেন শুটিংয়ে। কলকাতার রিংগো আর বাংলাদেশের  মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ছবি ‘সেনাপতি’র কয়েকটি দৃশ্যের জন্যই তার এই সফর।

কথা ছিল শুক্রবারই কক্সবাজারের কাজ শেষ করে কলকাতার টিকিট কাটবেন এ তারকা। কিন্তু হঠাৎই মতের পরিবর্তন। কারণ ঢাকায় চলছে আন্তর্জাতিক ফোক ফেস্ট।
এই মওকা আর ছাড়তে চাইলেন না। সুতরাং ফ্লাইট বাতিল করা পরমব্রতকে শুক্রবার (১৩ নোভেম্বর) রাতে পাওয়া গেল আর্মি স্টেডিয়ামে লোক গানের আলো আঁধারে। এই রাতে সামনাসামনি বসে তিনি শুনলেন শফি মণ্ডল, গৌরব ও নিজ দেশের কৈলাশ খেরের গান।
আর তাতে মুগ্ধ এ নায়ক।
সঙ্গে ছিলেন তার ‘ভয়ঙ্কর সুন্দর’ ছবির পরিচালক অনিমেষ আইচ, অভিনেতা অ্যালেন শুভ্র, অভিনেত্রী শবনম ফারিয়াসহ অনেকেই।
পরমব্রতর সঙ্গে অনিমেষ আইচ ও অ্যালেন শুভ্র আজ শনিবার সকালে পরমব্রত কলকাতায় উড়ে গেছেন। যাওয়ার আগে তিনি বললেন, ‘আমার তো শুক্রবারই কলকাতা যাওয়ার কথা ছিল। কিন্তু ঢাকায় এত বড় একটা আয়োজন হচ্ছে, তাই আর লোভ সামলাতে পারলাম না! সম্ভবত এটাই উপমহাদেশের সবচেয়ে বড় লোকগানের উৎসব। তাই থেকে গেলাম। অসাধারণ একটা অভিজ্ঞতা হলো।’
/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প