কলকাতার মঞ্চে হাজির বলিউড!

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ নভেম্বর ২০১৬, ১৩:৫৮আপডেট : ১২ নভেম্বর ২০১৬, ১৮:১২

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২২তম আসরের উদ্বোধনে অমিতাভ, জয়া, শাহরুখ, কাজল পরিণীতি সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা (1) কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২২তম আসরে জমেছিল তারার মেলা।
শুক্রবার উৎসবটির উদ্বোধনে একই মঞ্চে দাঁড়িয়েছিলেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শর্মিলা ঠাকুর, শাহরুখ খান, কাজল, পরিণীতা চোপড়া ও সঞ্জয় দত্তের মতো তারকারা।
পশ্চিমবঙ্গ রাজ্যের শুভেচ্ছা দূত শাহরুখের সঙ্গে মঞ্চে হাজির হন অনেকগুলো ছবিতে তার বিপরীতে অভিনয় করা কাজল। পরিনীতি চোপড়া, শর্মিলা ঠাকুর ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উৎসবে প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উপস্থাপনা করেন শাহরুখ খান। মুখ্যমন্ত্রী মমতার সঙ্গেও শাহরুখ বেশ আনন্দময় মুহূর্ত কাটান।
আট দিনব্যাপী উৎসবটি আয়োজন করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এবার উৎসবে ৬৫ দেশের ১৫৬টি চলচ্চিত্র প্রদর্শন করা হবে। কলকাতার ১৩টি স্থানে এসব ছবি প্রদর্শিত হবে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২২তম আসরের উদ্বোধনে অমিতাভ, জয়া, শাহরুখ, কাজল পরিণীতি সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা (4)
কলকাতার ঐতিহ্যবাহী এ উৎসবে এবারও আছে বাংলাদেশের ছবি। থাকছে চারটি চলচ্চিত্র।
এরমধ্যে রয়েছে পূর্ণদৈর্ঘ্য, তথ্যচিত্র ও দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এগুলো হলো- তৌকীর আহমেদের চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র খন্দকার সুমনের ‘পৌনঃপুনিক’ও রাজীব আহসানের ‘পাপেট’ আর তথ্যচিত্র সাইফুল ওয়াদুদ হেলালের ‘ঝলমলিয়া'। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২২তম আসরের উদ্বোধনে অমিতাভ, সঞ্জয়, শাহরুখ, কাজল পরিণীতি সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা (2)
সূত্র ও ছবি: পিংকভিলা
/এএ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প