মিথিলার সঙ্গে সিয়াম

বিনোদন রিপোর্ট
১৩ নভেম্বর ২০১৬, ১৪:১৭আপডেট : ১৩ নভেম্বর ২০১৬, ১৪:৩৮

মিথিলা ও সিয়াম (1) মিথিলা; এদেশের টিভি পর্দায় জনপ্রিয় অভিনেত্রী। তার সঙ্গে জুটি বাঁধতে এবার দেখা যাবে তরুণ অভিনেতা সিয়ামকে।
বিরহী মাল্টিমিডিয়ার প্রযোজনায় প্রথমবারের মতো একসঙ্গে টেলিফিল্মে কাজ করলেন মিথিলা ও সিয়াম। আসাদুজ্জামান সোহাগের রচনা ও চিত্রনাট্যে মেহেদী হাসান জনির পরিচালনায় ‘চিরকুটের শব্দ’ নামের এ টেলিছবিতে তারা দু’জন অভিনয় করেছেন।

এতে মিথিলা জারা এবং সিয়াম অভিনয় করেছেন আদি চরিত্রে। রোমান্টিক গল্প নিয়েই মূলত এ নাটকের কাহিনি বলে জানান পরিচালক জনি।

মিথিলা ও সিয়াম ছাড়া আরও অভিনয় করেছেন-সিয়াম নাছির, তালহা, বিরহী মোক্তার, নূর হাসানসহ আরও অনেকে।

পরিচালক বলেন, ‘মিথিলা বেশ সিনিয়র একজন শিল্পী। তার সঙ্গে সিয়ামকে রাখা হয়েছে। বিষয়টি একটু চ্যালেঞ্জিং হলেও জুটিটা বেশ ভালো হয়েছে। আশা করি, দর্শকরা সেটা ভালোভাবেই গ্রহণ করবেন।’

সম্প্রতি ঢাকার বিভিন্ন স্থানে এর শুটিং সম্পন্ন হয়। শিগগিরই এটা একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।
/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প