দেখা গেল অন্য এক হাদীকে

বিনোদন রিপোর্ট
১৪ নভেম্বর ২০১৬, ১৬:৩৩আপডেট : ১৪ নভেম্বর ২০১৬, ১৭:০০

সৈয়দ আব্দুল হাদী গত ১০ আগস্ট চারটি সিডিতে প্রকাশিত হয় বরেণ্য সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদীর ৪৫টি গানের সংকলন। ওই প্রকাশনা অনুষ্ঠানেই আমন্ত্রিত অতিথিরা উপভোগ করেন শিল্পীর জীবনী নিয়ে তৈরি একটি প্রামাণ্যচিত্র।
এবার এটি দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। ‘দ্য লিজেন্ড সৈয়দ আব্দুল হাদী’ শিরোনামের প্রামাণ্যচিত্রটি এখন দেখা যাচ্ছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মবাংলাফ্লিক্স-এ (banglaflix.com.bd)।
আর তাতেই দেখা মিলল অন্য এক হাদীকে। যেখানে শিল্পীর বাইরেও অন্য নানা বিষয়ের দেখা মিলল। বাংলা ঢোলের প্রযোজনায় নির্মিত প্রামাণ্যচিত্রটিতে হাদীর অনেক অজানা দিক তুলে ধরা হয়েছে।
গুণী এ শিল্পীর ব্যক্তি ও কর্মজীবন নিয়ে ৩৫ মিনিটের প্রামাণ্যচিত্রটি তৈরি করেছেন সাদাত হোসাইন।
এদিকে, চারটি সিডিতে প্রকাশিত হাদীর গানগুলো শোনা যাচ্ছে ৪৬৪৬নাম্বারে ডায়াল করে। পাশাপাশি বাজারে পাওয়া যাচ্ছে অ্যালবাম। অচিরেই একাধিক গানের ভিডিওচিত্র প্রকাশ হবে বলে জানিয়েছে বাংলা ঢোল। অটোগ্রাফ শিকারিদের কবলে হাদী!

/এমআই/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প