তিন বছর পর দেশে শিরীন ‌

বিনোদন রিপোর্ট
১৫ নভেম্বর ২০১৬, ১৮:১১আপডেট : ১৫ নভেম্বর ২০১৬, ২০:০৯

শিরীন
‘পাঞ্জাবীওয়ালা’ গান দিয়ে দেশের সংগীতাঙ্গনে নিজের জানান দেন লন্ডন প্রবাসী সংগীতশিল্পী শিরীন। এরপর মাঝে মধ্যে দেশে ফিরেছেন গানের টানে। তিন বছর আগেও দেশে এসে সর্বশেষ প্রকাশ করেছেন তার তৃতীয় অ্যালবাম ‘রঙিলা’।
এবারও গানের জন্যই দেশে এলেন এ গায়িকা।

মঙ্গলবার সকালে দেশে ফিরে তিনি বললেন, ‌‘এবারও গান নিয়ে ব্যস্ত থাকব। কাল থেকে রিহার্সেল। এতদিন পর দেশে এসে সত্যিই ভালো লাগছে। লন্ডনের তাপমাত্রা এখন বেশ ঠাণ্ডা। ঢাকার আবহাওয়াটা তাই দারুণ লাগছে।'

শিরীনের প্রথম একক ‘পাঞ্জাবীওয়ালা’ ২০০৭ সালে প্রকাশিত হয়। হাবিব ফিচারিং সে অ্যালবাম ব্যাপক জনপ্রিয় হয়। এরপর ২০০৯ সালে আসে দ্বিতীয় একক ‘মাতওয়ালী’। তৃতীয় অ্যালবাম ‘রঙিলা’র প্রকাশ ২০১৩ সালে।

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প