ঢাকায় আসছে হ্যারি পটারের ছায়া!

বিনোদন রিপোর্ট
১৫ নভেম্বর ২০১৬, ১৮:৫৫আপডেট : ১৫ নভেম্বর ২০১৬, ১৯:৪৫

‘ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হোয়্যার টু ফাইন্ড’ (1) ‘হ্যারি পটার’ না ফিরলেও ফিরছেন জে কে রাওলিং। তার উপন্যাস থেকেই সৃষ্টি হয়েছিল সাড়া জাগানো ‘হ্যারি পটার’ সিরিজ। ‘হ্যারি পটার’-এর কাহিনি শেষে আর ফিরবেন না এমন ঘোষণাও দিয়েছিলেন তিনি।
তবে ওয়ার্নার ব্রাদার্সের নতুন ছবির চিত্রনাট্য লিখেছেন তিনি। তার লেখা ‘ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হোয়্যার টু ফাইন্ড’ বই অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেছে ওয়ার্নার ব্রাদার্স। বইয়ের নামেই রাখা হয়েছে ছবির নাম।
১৮ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেতে চলেছে এ ছবি। একই দিনে ঢাকাতেও মুক্তি পাবে ছবিটি। বাংলাদেশের দর্শকদের জন্য ছবিটি নিয়ে এসেছে স্টার সিনেপ্লেক্স।


পাশাপাশি মুক্তি পাচ্ছে অ্যাকশন থ্রিলার ছবি ‘শাট ইন’। ফ্যারেন ব্ল্যাকবার্ন পরিচালিত এ ছবির মূল চরিত্রে আছেন আলোচিত অভিনেত্রী নাওমি ওয়াটস।

‘ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হোয়্যার টু ফাইন্ড’-এ থাকছে হ্যারি পটার সিরিজেরই ছায়া! কারণ চিত্রনাট্যকার রাওলিং ছাড়াও পরিচালনা করেছেন ডেভিড ইয়েটস, যিনি এর আগে ‘হ্যারি পটার’ সিরিজের শেষ চারটি ছবি পরিচালনা করেছেন। প্রযোজনায়ও আগের মতোই সঙ্গী হিসেবে আছেন ডেভিড হেম্যান, হ্যারি পটারের সব সিনেমার অর্থায়নে ছিলেন যিনি। আরেকটি উলে­খযোগ্য বিষয় হলো, এ ছবির মাধ্যমে চিত্রনাট্যকার হিসেবে অভিষেক ঘটছে রাওলিংয়ের। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘হ্যারি পটার’ সিরিজের সিকুয়্যেল কিংবা প্রিক্যুয়েল এটি নয়। ‘হ্যারি পটার’-এর গল্পের শুরু যেখানে, তারও ৭০ বছর আগে নিউইয়র্কের প্রেক্ষাপটে এর কাহিনি গড়ে উঠেছে।

ছবির প্রধান চরিত্র জাদুকর নিউট স্ক্যামান্ডারের চরিত্রে অভিনয় করছেন অস্কারজয়ী অভিনেতা এডি রেডমেইন। আর বাড়তি আকর্ষণ হিসেবে থাকছেন আরেক জাদুকরের চরিত্রে রূপদানকারী কলিন ফ্যারেল, যিনি অভিনয় করছেন একজন উচ্চপদস্থ চৌকস অরোরের চরিত্রে।


অন্যদিকে, জে কে রাওলিং জানিয়েছেন, ফ্যান্টাস্টিক বিস্টস ফ্র্যাঞ্চাইজির অধীনে পাঁচটি সিনেমার পরিকল্পনা করা হয়েছে। সব চিত্রনাট্যই লিখবেন তিনি। শাট ইন ছবির দৃশ্য

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প