জোট বেঁধেছেন সানী-ফেরদৌস

বিনোদন রিপোর্ট
২০ নভেম্বর ২০১৬, ১৫:৩৬আপডেট : ২০ নভেম্বর ২০১৬, ১৫:৪৩

সানী-ফেরদৌসের নতুন প্যানেল চিত্রনায়ক ওমর সানী চলতি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচিত সহ-সভাপতি। কিন্তু ফেরদৌসকে সেভাবে প্রধান পদগুলোতে পাওয়া যায়নি।

এবার তারা আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করছেন একসঙ্গে। ওমর সানী সভাপতি ও ফেরদৌস সাধারণ সম্পাদক পদে একই প্যানেল থেকে লড়বেন।
নায়ক ফেরদৌসকে মুঠোফোনে না পাওয়া গেলেও বিষয়টি নিশ্চিত করেছেন ওমর সানী।
তিনি বলেন, ‘আমি আগেই ঠিক করেছিলাম আসন্ন শিল্পী সমিতি নির্বাচনে সভাপতি হিসেবে প্রতিদ্বন্দিতা করবো। আর এবার চূড়ান্ত হয়েছে আমার সহযোদ্ধা কে হবেন! নায়ক ফেরদৌস থাকছেন আমার প্যানেলে সাধারণ সম্পাদক পদে।’
নির্বাচনের আর আড়াই মাস বাকি আছে। ইতোমধ্যেই বর্তমান সভাপতি শাকিব খান জানিয়েছেন, তিনি আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না।
আগামী ২ ফেব্রুয়ারি চলতি কমিটির মেয়াদ শেষ হচ্ছে। গঠনতন্ত্র অনুযায়ী, দেশে বিশেষ কোনও দুর্যোগপূর্ণ পরিবেশ বিরাজ না করলে মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে নতুন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে হবে এই সমিতির।
এদিকে আগামী নির্বাচনে অপর একটি প্যানেলের প্রধান দুটি নাম চূড়ান্ত হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মিশা সওদাগর ও জায়েদ খান এক প্যানেলে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।
/এমআই/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান