এবার ‘হৃদয় অ্যান্ড ফ্রেন্ডস’র গান

বিনোদন রিপোর্ট
২০ নভেম্বর ২০১৬, ১৭:৪৩আপডেট : ২১ নভেম্বর ২০১৬, ১২:১৮

হৃদয় খান। হৃদয় মিক্স-এর গান শুনেছেন হৃদয় খানের শ্রোতারা। এবার এ সংগীতশিল্পী আসছেন তার বন্ধুদের নিয়ে। আর গানগুলো হবে সব কালজয়ী! না, আগাম ঘোষণা নয়। কালজয়ী গানগুলো নতুন সংগীতায়োজনে গাইবেন হৃদয় খান ও তার বন্ধুরা।

এমন কথাই বললেন এ সংগীত তারকা। বলেই শেষ নয়, এরমধ্যে ইউটিউবে প্রকাশও করেছেন এই উদ্যোগের প্রথম ভিডিও গান।
দেশ বরেণ্য সংগীত পরিচালক আলাউদ্দিন আলীর দুটি গানের  সংমিশ্রণে একটি গান তৈরি করেছেন হৃদয়। গেয়েছেন হৃদয় ও আলিফ আলাউদ্দিন। আর সংগীতে সংগত দিয়েছেন গিটারিস্ট ফয়সাল আহমেদ।
গান দুটি হলো, ‌‘যে ছিল দৃষ্টির সীমানায়’ ও ‘শেষ করো না’।
হৃদয় বলেন, ‌‘আমি ছোটবেলা থেকেই এই গানগুলো গুনগুন করতাম। হতে পারে সেটা বাবার সুবাদে। তাই বরাবরই পুরনো অসাধারণ কথা-সুরের এই গানগুলোকে আমি নতুন করে প্রকাশ করতে চেয়েছি। আলাউদ্দিন আংকেল নতুন গানটি শুনেছে। তিনি খুব খুশি হয়েছেন।'

হৃদয় আরও জানালেন, তিনি ও তার বন্ধুদের নিয়ে কালজয়ী এমন আরও কিছু গান করার প্রক্রিয়ায় আছি। এতে সংগীত পরিবারের সদস্যরা যুক্ত থাকবেন।

হৃদয় অ্যান্ড ফ্রেন্ডস-এর প্রথম প্রজেক্ট:

তবে কি বছরের অন্যতম চমক ‌‌‘হৃদয় মিক্স’ থেকে সরে যাচ্ছেন? হৃদয় বলেন, ‘না না। তা হবে কেন! এ বছর দিচ্ছি দিচ্ছি করেও হৃদয় মিক্স-৪ প্রকাশ করতে পারিনি। তবে প্রজেক্টের কাজ অনেক আগেই শেষ। আমার নতুন একক অ্যালবাম প্রকাশের আগে সেটি প্রকাশ করতে পারছি না বলে দুঃখিত।’
/এমআই/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প