মেহবুব স্টুডিওতে হবে কারিনার সন্তান!

বিনোদন ডেস্ক
২১ নভেম্বর ২০১৬, ১৩:১০আপডেট : ২১ নভেম্বর ২০১৬, ১৩:৫৬

ইনস্ট্রাগ্রামের ছবিতে কারিনা ডাক্তার বাবুর ভাষ্য অনুযায়ী এ বছরই কারিনা কাপুর তার সেরা খুশির খবর পেতে পারেন।

কারণ ডিসেম্বরেই মা হওয়ার কথাটা বলেছেন তার ডাক্তার। সে হিসেবে সময় বেশি নেই। অথচ এখনও দিব্যি শুটিং করে যাচ্ছেন কারিনা!
সম্প্রতি একটি একটি ভারতীয় ম্যাগাজিনের জন্য ফটোশুট করতে করতে পদৌতির এই নবাব বধু বললেন, ‘আমার গর্ভধারণের এ অধ্যায়টা কিন্তু বেশ মজার। এই যে কাজ করছি, শুটিংয়ে উপস্থিত আবার নৈশ্যভোজেও যাচ্ছি। আর অনেকে বলছেন, আমি নাকি আগের চেয়ে আরও সুন্দরী হয়েছি!’
প্রশংসাটা যে স্বামী অভিনেতা সাইফ আলি খানের কাছ থেকে এসেছে, তা বোঝাই যাচ্ছে। এ বিষয়ে কারিনার ভাষ্য, ‘সাইফও বলেছে, আমাকে এত সুন্দর আগে কখনও লাগত না! তবে সাইফ আরও একটি কথা বলে, আমি নাকি হাসপাতালে যেতে চাই না। এত শুটিং করি তাই সে প্রায়ই বলে, মেহবুব স্টুডিওতে আমাদের সন্তান হবে!’
মেহবুব স্টুডিও ভারতের খ্যাতনামা স্টুডিও। বলিউডের অনেক আলোচিত ছবির কাজ এখানে হয়েছে।
এদিকে কারিনা কাপুর মাতৃত্বের স্বাদ বেশ উপভোগ করছেন। সামাজিক মাধ্যমগুলোতে নিজেই বেশ কিছু ছবি পোস্ট করেছেন। যেখানে একেবারের অন্য কারিনা পেয়েছেন তার ভক্তরা। কারিনা কাপুর।

সূত্র: ফিল্মিবিটস ও জি-নিউজ
/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প