পা খুঁড়িয়েই বান্দরবান!

বিনোদন রিপোর্ট
২৩ নভেম্বর ২০১৬, ১৬:২০আপডেট : ২৩ নভেম্বর ২০১৬, ১৮:০৪

ঈশানা গত সপ্তাহের ঘটনা। একটি রিয়েলিটি শোতে কাজ করতে গিয়ে হঠাৎ পা বেকায়দায় পড়ে যায়। বেশ চোট নিয়ে অভিনেত্রী ঈশানা যখন চিকিৎসকের দারস্থ হন, জানা যায় পায়ের গোড়ালিতে ভালোই চোট লেগেছে।

তবে বেশি লেগেছে পায়ের কনিষ্ঠা আঙুলে। এর হাড়ে ফাটল ধরেছে।
কিছুদিন বিশ্রামে থাকলেও আবার কাজ শুরু করেছেন এ অভিনেত্রী। যদিও পায়ের ফাটলটা এখনও ঠিক সারেনি। তবে এ অবস্থায় নাটকের কাজে এবার খোঁড়া পা নিয়েই পাহাড়ি এলাকায় গেলেন তিনি।
প্রচার চলতি জনপ্রিয় ধারাবাহিক ‘নোয়াশাল’ নাটকের কাজে তিনি এখন বান্দরবানে আছেন।
ঈশানা ভাষ্য, ‘চোট হয়তো এখন বেশি নেই। তবে এটা ধারাবাহিকের কাজ তাই না করলে পর্ব প্রচারে সমস্যা হবে। এছাড়া নাটকের পরিচালক অভিনেতা মীর সাব্বির ভাই। তিনি বেশ আন্তরিক। তাই সমস্যা নেই।’

আজ বুধবার (২৩ নভেম্বর) থেকে টানা তিন দিন ধারাবাহিকটির কাজ বান্দরবানে শুরু হয়েছে। শনিবার নাটকের টিম ঢাকায় ফিরবে।
/এমআই/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প